Saturday, April 4, 2026

ইডেনে আইপিএল টিকিটের দাম কমল, জেনে নিন কত হল

Date:

Share post:

দাম কমল ইডেন গার্ডেন্সে আইপিএল টিকিটের। ৮ এপ্রিল, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কেকেআরের পরবর্তী ম্যাচের টিকিটের দাম কমবে, তবে ন্যূনতম দাম ৯০০ টাকা থাকবে, যা আগের মতোই থাকবে।

নতুন দাম অনুযায়ী, পরবর্তী ধাপে টিকিটের দাম হবে ১২০০, ১৫০০, ১৮০০ টাকা। সিএবি (কলকাতা ক্রিকেট অ্যাসোসিয়েশন) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগেই আশ্বস্ত করেছিলেন যে, ইডেনে প্রথম দুই ম্যাচের পর টিকিটের দাম কমানো হবে, এবং সেটাই বাস্তবায়িত হল।

তবে, ৩ এপ্রিল ইডেন গার্ডেন্সে কেকেআর ও হায়দরাবাদের মধ্যে ম্যাচের জন্য টিকিটের দাম অপরিবর্তিত থাকবে। এই ম্যাচে টিকিটের দাম যথাক্রমে ৯০০, ২০০০, ৩৫০০, ৫০০০, ৬০০০, ১০০০০ ও ১৫ হাজার টাকা থাকবে। ক্রীড়াপ্রেমীদের জন্য এই দামের পরিবর্তন একটি বড় সাড়াও সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন – মুহূর্তের ভুল! কর্মজীবনের শেষদিনেই চালক গঙ্গেশ্বরের জীবনের ইতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...