Friday, April 3, 2026

বেলঘড়িয়ায় নিজের বাড়ির সামনে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারে চাঞ্চল্য!

Date:

Share post:

রাতভর নিজের বাড়ির সামনেই নিথর অবস্থায় পড়ে রইলেন যুবক। সকালের আলো ফুটতেই চাঞ্চল্য বেলঘড়িয়া (Belgharia) রাজীবনগর এলাকায়। মৃত ব্যক্তি রেহান খান (Rehan Khan) তৃণমূল কর্মী বলে জানা গেছে। মঙ্গলবার রাতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কাছে দলীয় কার্যালয়ের সামনে যখন বসেছিলেন তিনি, কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে পালায় বলে অভিযোগ। সকালে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি।

রক্তাক্ত বেলঘড়িয়া। ঘাসফুল কর্মীকে দলীয় কার্যালয়ের সামনে গুলি করে খুনের অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ জমি সংক্রান্ত বিবাদের জেরেই রেহানকে খুন করা হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান এলাকার কাউন্সিলর। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...