Saturday, April 4, 2026

চাকরি বাতিলে চক্রান্ত! গাঁ উজাড়ের গল্পে বাম – বিজেপিকে কটাক্ষ দেবাংশুর

Date:

Share post:

বাংলার বিরুদ্ধে বৃহত্তর চক্রান্ত! যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা না হওয়ায় ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। চাকরি হারালেন ২৫,৭৫২ জন শিক্ষক। একবস্তা চালের মধ্যে থেকে কাঁকর বেছে আলাদা করতে না পেরে পুরো বস্তাটাকেই বাতিলের খাতায় ঠেলে দিল শীর্ষ আদালত। এই রায়ের পরই তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে এক অভিনব ‘গল্প’ শুনিয়েছেন। তিনি লিখেছেন, পেয়াদার তাড়া খেয়ে একটা গ্রামে কয়েকটা বদমায়েশ ঢুকে পড়েছিল গা-ঢাকা দিতে। অত লোকের মাঝে ওদের খুঁজি কীভাবে? আর খুঁজেই যদি না পাই তবে গর্দান নেব কীভাবে? শেষমেশ সিদ্ধান্ত হল, গোটা গ্রামে আগুন লাগানো হোক। ভিতরে লুকিয়ে থাকা বদমায়েশগুলো নিশ্চয়ই মারা পড়বে। হলও তাই। গ্রাম জ্বলল। হয়তো বদমায়েশগুলোও মরল। দিন কয়েক বাদে আগুন শান্ত হওয়ার পর গ্রামের আনাচ-কানাচ থেকে বেরিয়ে এল হাজার হাজার বুড়ো, বাচ্চার দগ্ধ মৃতদেহ। তবে রাজবাড়িতে উল্লাসে ভাটা পড়েনি— বদমাইশগুলো মরেছে যে!

এই কাল্পনিক কাহিনির মধ্যে দিয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য আদতে নাম না করে বাম-বিজেপির চক্রান্তকেই আক্রমণ করেছেন। কলকাতা হাইকোর্টই প্রথম এই ২৫ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। যে বিচারপতি এই নির্দেশ দেন, পরবর্তীতে তিনি বিচারব্যবস্থা ছেড়ে বিজেপির খাতায় নাম লেখান। আর তাঁর সেই নির্দেশে স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। তবে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ সেই স্থগিতাদেশ বাতিল করে ফের কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল। বিচারব্যবস্থাকে সম্মান জানিয়েই এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – বিজেপির রাজনৈতিক এজেন্ডা! ওয়াকফ বিল পাশ করিয়ে নিলেও দীর্ঘস্থায়ী হবে না: তোপ মমতার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...