Tuesday, March 17, 2026

আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াই কেকেআরের 

Date:

Share post:

চলতি আইপিএলে (IPL 2025)তিন ম্যাচের মাত্র একটিতে জিতে রানরেটের নিরিখে লিগ তালিকায় সবার শেষে শাহরুখ খানের কেকেআর (KKR)। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে বৃহস্পতিবার ঘরের মাঠে ঘুরে যাওয়াতে পারবে কলকাতা নাইট রাইডার্স? হেড – অভিষেকদের (KKR VS SRH) লম্বা ব্যাটিং লাইন আপের সামনে আদৌ বরুণ – নারিন ম্যাজিক কাজ করবে কিনা তা নিয়ে সন্দিহান ফ্যানেরা।

গতবারের চ্যাম্পিয়ন দল এবারে নিজেদের দাপট বজায় রাখতে ব্যর্থ। ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগেই বাকি দলগুলোর থেকে পিছিয়ে নাইটরা। এর আগের ম্যাচে হেরে যাওয়ার পর সাফাই দিয়ে রমণদ্বীপ (Ramandeep Singh) জানিয়েছিলেন এখনও নাকি সঠিক কম্বিনেশন খুঁজছে কিং খানের যোদ্ধারা! এর মাঝেই জুড়েছে হোম ম্যাচে পিচ বিতর্ক। SRH- দের বিরুদ্ধেও নাকি পিচ বদল করা হয়েছে ক্রিকেটের নন্দনকাননে। প্যাট কামিন্সদের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে নাইট মেন্টর ব্র্যাভো বলেন, “পিচ নিয়ে আমি সেরকম কিছু জানি না। আমার মনে হয় যে দল ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। ঘূর্ণি থাকছে কিনা সেটা দেখেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে।” পাশাপাশি সমর্থকদের উন্মাদনা যে আসল হোম অ্যাডভান্টেজ সে কথাও মনে করিয়েছেন তিনি। বুধবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ইডেনের পিচে জল কমিয়ে দেয়া হয়েছে যাতে বল টার্ন করে। কিন্তু এখানেও আশংকা, ক্রুণাল পাণ্ডিয়া বা সুয়াশ শর্মাকে সামলাতে যেভাবে নাকানি চোবানি খেয়েছি কেকেআর তাতে আজ অ্যাডাম জাম্পা বা রাহুল চাহারদের সামনে কলকাতার নড়বড়ে ব্যাটিং লাইনআপের ভরাডুবি হয়ে যাবে নাতো! খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায়।

 

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...