Wednesday, June 24, 2026

কফি হাউসের নীচে নির্মাণ কাজ নিয়ে প্রতিবাদ!  কাজ বন্ধ করল পুরসভা

Date:

Share post:

কলকাতা শহরের ঐতিহ্যবাহী কফি হাউসের নীচের তলায় চলছিল নির্মাণ কাজ। যা নিয়ে স্থানীয় বাসিন্দা ও কফি হাউস কর্তৃপক্ষ একে ‘অবৈধ’ এবং ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বর্ণনা করে তীব্র প্রতিবাদ জানায়। প্রতিবাদের পর কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা পরিস্থিতিতে হস্তক্ষেপ করে এবং নির্মাণ কাজ আপাতত বন্ধ করে দেয়। পাশাপাশি, পুরসভা একটি নোটিশ জারি করেছে।

এ বিষয়ে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন বুধবার কলকাতা পুরসভায় একটি ডেপুটেশন জমা দেয়। সংগঠনের সম্পাদক জানান, “যেভাবে নির্মাণকাজ চলছিল, তাতে পুরো বিল্ডিং বিপর্যস্ত হতে পারে। আমরা চাই পুরসভা বিষয়টি নজরে রাখুক এবং একটি কমিটি গঠন করে কফি হাউসের বিল্ডিংয়ের তদারকি করুক।”

তারা আরও দাবি করেন, “এই বিল্ডিং সুরক্ষিত রাখার দায়িত্ব প্রত্যেকের, কারণ এটি কলকাতা তথা বাংলার ঐতিহ্য।” যদিও কলকাতা পুরসভা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে, কফি হাউস কর্তৃপক্ষ পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। তাঁদের দাবি, ভবিষ্যতে এ ধরনের কাজ পুনরায় শুরু হতে পারে, তাই একটি স্থায়ী সমাধান প্রয়োজন। নির্মাণ কাজের সঠিক অনুমতি এবং ভবিষ্যতে কি ধরনের নির্মাণ কার্যক্রম হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

আরও পড়ুন – ১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস: তৃণমূল নেতাকর্মীদের সাড়ম্বরে পালনের নির্দেশ রাজ্য নেতৃত্বের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...