Tuesday, April 7, 2026

‘চিহ্নিত অযোগ্য’দের টাকা ফেরতের নির্দেশ, তবে পুরো প্যানেল বাতিল কেন? প্রশ্ন চাকরিহারাদের

Date:

Share post:

২৬ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (Sanjiv Khanna) ডিভিশন বেঞ্চ জানিয়েছে এসএসসির (SSC) প্যানেল বাছাই প্রক্রিয়ার অস্বচ্ছতার কারণে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা উচিত নয়। পাশাপাশি ‘চিহ্নিত অযোগ্য’দের ১২ শতাংশ সুদ সমেত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারাদের একাংশ। তাঁদের প্রশ্ন, যদি ‘অযোগ্য’দের আলাদা করে বেতন ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে এটা তো স্পষ্ট যে সুপ্রিম কোর্টের (SC) কাছে বাকি যোগ্যদের তালিকাও রয়েছে। কারণ সকলের বেতন ফেরতের কথা বলা হয়নি। তাহলে পুরো প্যানেল বাতিল করা হলো কেন?

২০২৪ সালের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে ২০১৬-এর এসএসসি প্যানেল বাতিল হয়। কোর্টের কলমের খোচায় চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক অশিক্ষক কর্মী। এরপর রাজ্য, স্কুল সার্ভিস কমিশন এবং চাকরিহারাদের একাংশ সুপ্রিম কোর্টে মামলা করে সঠিক বিচারের আশায়। কিন্তু আজকের সুপ্রিম রায়ে কার্যত হতভম্ব ২৬ হাজার চাকরিহারারা। সবার মুখে একটাই প্রশ্ন, এ কেমন বিচার? শীর্ষ আদালত অবশ্য জানিয়েছে, যাঁরা চাকরি হারালেন আগামী তিন মাসের মধ্যে নতুন করে এসএসসি পরীক্ষায় বসতে পারবেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশনামার কপি হাতে এসে পৌঁছয়নি।

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...