Wednesday, April 8, 2026

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার, শোকের ছায়া বলিউডে 

Date:

Share post:

শুক্রবার সকালে টিনসেল টাউনের শোকের ছায়া, ৮৭ বছর বয়সে প্রয়াত বলিউড অভিনেতা মনোজ কুমার (veteran bollywood actor Manoj Kumar died)। বার্ধক্য জনিত সমস্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ের হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শোকস্তব্ধ বিনোদন জগত (Bollywood)।

কুড়ি বছর বয়সে বিনোদন জগতে পা রেখেছিলেন মনোজ। ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুমনাম’ সিনেমায় তাঁর অভিনয় আজও অনুরাগীদের বিশেষ পছন্দের তালিকায় রয়েছে। মনোজ অভিনীত ‘কাচ কি গুড়িয়া’, ‘উপকার’, ‘পূরব অউর পশ্চিম’, ‘রোটি কাপড়া অউর মওকান’ বহুল প্রশংসিত।১৯৯২ সালে পদ্মশ্রী পুরস্কার পান মনোজ, ১৯৯৯-তে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ২০১৫ সালে ‘দাদাসাহেব ফালকে’ পান বর্ষীয়ান অভিনেতা। ২০০৪ সাল থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।হাসপাতাল সূত্রে খবর, লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে অভিনেতা। শনিবার শেষকৃত্য সম্পন্ন হবে। শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Related articles

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...