Saturday, June 20, 2026

উয়েফা কংগ্রেসে ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল করার প্রস্তাবে তাজ্জব সবাই!

Date:

Share post:

ফিফা কাউন্সিল মিটিংয়ে উরুগুয়ের ফুটবল ফেডারেশনের প্রধান ইগনাসিও আলোনসো বিশ্বকাপে আরও দল বাড়ানোর প্রস্তাব দেন।২০৩০ বিশ্বকাপে ৬৪ দল করার প্রস্তাব দেন তিনি। যদিও উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনের বক্তব্য, ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল করার প্রস্তাবটা ‘অত্যন্ত খারাপ প্রস্তাব’। এমনিতেই ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। এই আসর হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা এই প্রস্তাব নিয়ে ভাববে। কিন্তু উয়েফা সভাপতি সেফেরিন এই প্রস্তাবের বিরোধিতা করেন। বেলগ্রেডে উয়েফা কংগ্রেসে তিনি তার অবস্থান স্পষ্ট করেন।
তিনি বলেন, ‘এটা আমার কাছে আপনাদের থেকেও বেশি বিস্ময়কর। আমি মনে করি এটা বাজে প্রস্তাব।’

শুধুমাত্র উরুগুয়ের ওই প্রতিনিধিই নন, স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের পক্ষে মত দিয়েছেন। বিষয়টি নিয়ে তার যুক্তি, প্রতিযোগিতার পরিধি বিস্তৃত হলে ফিফা আর্থিকভাবে বেশি লাভবান হবে। পাশাপাশি বিশ্বব্যাপী খেলার উন্নয়নেও দলের সংখ্যা বাড়ানো দরকার।

২০২৬ এর পর  আসর বসবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। সেই আসরেই ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।২০৩০ বিশ্বকাপ আয়োজনের জটিলতা নিয়ে এমনিতেই আলোচনা হচ্ছে। তিনটি ভিন্ন মহাদেশে আয়োজিত হবে এই বিশ্বকাপ। মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরোক্কা হলেও সে বছর বিশ্বকাপের শতবছর পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে খেলা হবে একটি করে ম্যাচ।

সেফেরিন  সন্দেহ প্রকাশ করে বলেন, ‘এটা অদ্ভুত যে ফিফা কাউন্সিলে এই প্রস্তাব ওঠার আগে আমরা এ নিয়ে কিছুই জানতাম না। আমি জানি না, এটার উৎস কী।’

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...