Wednesday, June 24, 2026

মিড ডে মিলের খাবারের মান বজায় রাখতে উদ্যোগ! সরেজমিনে পরিদর্শন বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মিড ডে মিলের খাবারের গুণগতমান বজায় রাখতে রাজ্য সরকার সরেজমিনে পরিদর্শন বৃদ্ধির উপর জোর দিচ্ছে। এই উপলক্ষে নবান্নে মিড ডে মিল নিয়ে বিদ্যালয় শিক্ষা দফতরের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ।

মুখ্যসচিবের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন সমাজকল্যাণ, স্বাস্থ্য, পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দফতরের কর্তারাও। বৈঠকে আগামী বছরের মিড ডে মিল প্রকল্পের বার্ষিক পরিকল্পনা তৈরি নিয়ে আলোচনা হয়। সেখানেই মুখ্যসচিব পরিদর্শন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন বলে জানান গেছে। খাবার রান্না করা থেকে পরিবেশন পর্যন্ত প্রতিটি পর্যায়ে পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব দিতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন। মেয়েদের আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণের কাজেও যাতে নিয়ম মেনে হয় সেদিকে বিশেষ ভাবে নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন – স্ত্রীকে খুনের অভিযোগে জেল!  পাঁচ বছর পর আদালতে হাজির সেই মহিলাই!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...