Wednesday, June 24, 2026

পাহাড়ে ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধের প্রস্তাব কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

এবার পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ।এই পরিস্থিতিতে ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধের প্রস্তাব দিল কলকাতা হাইকোর্ট। তবে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে রাজ্য সরকারকে তিন দিনের সময় দেওয়া হয়েছে তাদের অবস্থান জানাতে।বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, অনিয়মের ভিত্তিতে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন বন্ধ না করলে তদন্ত এগোবে না। তিনি আরও বলেন, নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া না হলে আদালত পদক্ষেপ নিতে বাধ্য হবে।

আগামী বৃহস্পতিবার মামলাটির পরবর্তী শুনানি।এর আগে হাইকোর্ট সিআইডি-কে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করতে বলেছিল। কিন্তু আদালত সে বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে।সপ্তাহখানেক আগে বিচারপতি বসু জানতে চেয়েছিলেন, অভিযুক্তদের তলবে পুলিশ তৎপর নয় কেন? সেই সঙ্গে তিনি বলেন, যদি রাজ্যপক্ষ কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আদালত নিজেই ব্যবস্থা নিতে বাধ্য হবে।

আবেদনকারীর আইনজীবী জানান, ১০ এপ্রিল ২০২৪ তারিখে FIR দায়ের হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আদালত বান্ধব জানান, FIR-এ নাম থাকলেই সেই ব্যক্তিকে নোটিশ দেওয়া স্বাভাবিক।এখন পাহাড়ের এই জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা নতুন মোড় নিতে চলেছে। আগামী তিন দিনের মধ্যে যদি উপযুক্ত ব্যাখ্যা না আসে, সেক্ষেত্রে ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ হয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিচারপতি।

 

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...