Tuesday, April 7, 2026

মর্মান্তিক! বাড়িতে না মানায় কাঁদতে কাঁদতে ভিডিও কলে আত্মহত্যা যুগলের

Date:

Share post:

মাত্র কয়েকমাসের প্রেম। বাড়িতে কেউ মেনে নেননি। তাই একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিল প্রেমিক-প্রেমিকা। ভিডিও কল করে আত্মহত্যা যুগলের। ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা এলাকার।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুগলের নাম ফুলটুস মন্ডল (২০) ও রাখি মন্ডল (১৮)। পেশায় দিনমজুর ফুলটুস-এর বাড়ি বামনগোলার খুয়ারডাঙ্গা এলাকায়। অন্যদিকে বামনগোলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী রাখি মন্ডলের বাড়ি রাখালপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুজোর সময় তাদের আলাপ হয়। এরপর থেকেই শুরু হয় প্রেম। মৃত ফুলটুস মন্ডলের মা উজ্জ্বলা মন্ডলের অভিযোগ, মেয়ের বাড়ির সদস্যরা এই প্রেম মেনে নেয়নি। আর এই কারণেই তারা একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে। গত শনিবার গাজোলের আলমপুর এলাকায় তারা একসঙ্গে তাদেরই এক বন্ধুকে ভিডিও কল করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তারা জানতে পেরে অচৈতন্য অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন দু-জনেরই মৃত্যু হয়। মৃত রাখি মন্ডলের বাবা গোকুল মন্ডলের দাবি, যুবক তাদের মেয়েকে অত্যাচার করত। যুবকটি তাদের মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন- ব্যর্থ রাম-বাম চক্রান্ত: শহরে বিজেপির অশান্তি, ইন্ডোরে বামেদের অরাজকতায় পড়ল দাঁড়ি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...