Wednesday, June 24, 2026

মধ্যপ্রাচ্যে মৃত্যুমিছিল, ইজরায়েলে একের পর এক রকেট হামলা গাজার 

Date:

Share post:

যুদ্ধবিরতি শেষ হতেই ইজরায়েলের (Israel) হামলায় কয়েক হাজার মানুষের প্রাণ গেছে। এবার পাল্টা জবাব দিলো গাজা। হামাস (Hamas) ইজরায়েলের প্রধান শহরগুলিতে রকেট হামলা চালাচ্ছে বলে খবর। ইজরায়েলি সেনার (Israel Army) তরফে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে। তেল আভিভের আপৎকালীন বিভাগ জানিয়েছে হামলার স্থলগুলি পরিদর্শন করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজার (Gaza) স্বাস্থ্য বিভাগের তরফে দাবি করা হয়েছে, রবিবার ইজরায়েলের হামলায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার দায়ের এল-বালায় ইজরায়েলি হানায় আরও দু’জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। গত দু’দিনে যতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে মহিলা এবং শিশুদের সংখ্যা বেশি। গাজার তরফে যে রকেট হামলা করা হয়েছে তার বেশিরভাগই নিষ্ক্রিয় করা গেছে বলে ইজরায়েলের সেনা জানিয়েছে। হামলার ভাইরাল ভিডিওতে দেখা গেছে আশকেলনে বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে ভাঙা গাড়ির জানালা ও ধ্বংসাবশেষ। পরে মধ্য প্রাচ্যে হামলার তীব্রতা বাড়িয়েছে ইজরায়েল।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...