Saturday, April 4, 2026

বিজেপির ত্রিপুরায় দমকলে নিয়োগ-দুর্নীতির পর্দা ফাঁস, বাতিল পরীক্ষা

Date:

Share post:

বিজেপির ত্রিপুরায় ভয়াবহ নিয়োগ-দুর্নীতির পর্দাফাঁস। কথায় কথায় যারা বাংলা নিয়ে মিথ্যার ফুলঝুরি ছোটায়, বাংলার মানুষকে অপমান করে সেই বিজেপির শাসনে ত্রিপুরাতেই বেআব্রু হয়ে গেল, দমকল দফতরে নিয়োগ প্রক্রিয়াটাই ডুবে গিয়েছে ঘোরতর অনিয়ম আর দুর্নীতির পাঁকে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছে যে ২ বছর আগে নেওয়া লিখিত পরীক্ষার ফলপ্রকাশ তো করতে পারেই নি গেরুয়া সরকার, উলটে আরও কেচ্ছা বেরিয়ে পড়ার আশঙ্কায় তড়িঘড়ি করে বাতিল করে দেওয়া হয়েছে সেই পরীক্ষাই। এতদিন ধরে ফলপ্রকাশ না করে শেষে লিখিত পরীক্ষা বাতিলের ঘটনা সত্যিই বিরল। এই দুর্নীতির নেপথ্যে গেরুয়া শাসকগোষ্ঠিরই একাংশের যোগসাজশ আছে বলে অভিযোগ উঠেছে। নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে। চাপে পড়ে ত্রিপুরার বিজেপি সরকার স্বীকার করেছে বড় ভুল এবং গোলমালের কথা। শাক দিয়ে মাছ ঢাকতে অবশ্য তারা সাফাই গেয়েছেন, বড় ভুল এবং গোলমাল শনাক্ত করতে পেরেছেন পরীক্ষকরা। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় এমন গুরুতর দুর্নীতির কোনও তদন্ত হবে কিনা তা নিয়ে কিছুই বলতে চায়নি ডবল ইঞ্জিন সরকার।

লক্ষণীয়, ত্রিপুরায় দমকল এবং জরুরি পরিষেবা দফতরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২০২২ সালে। লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল ২০২৩ সালের ৮ জানুয়ারি। কিন্তু ২ বছরেরও বেশি সময় ধরে কেন সেই পরীক্ষার ফলপ্রকাশ করা হল না, তা নিয়ে ঘনাচ্ছিল রহস্য। অবিলম্বে ফলপ্রকাশের দাবিতে দফায় দফায় বিক্ষোভও দেখাচ্ছিলেন পরীক্ষার্থীরা।শেষে আচমকাই পরীক্ষা বাতিলের ঘোষণা। জানানো হয়নি আবার পরীক্ষা আদৌ নেওয়া হবে কিনা, হলেও কবে।

সাধারণ মানুষের সন্দেহ, পিছনের দরজা দিয়ে লোক নিয়োগ করার পরিকল্পনা করেছিল শাসক বিজেপি। কিন্তু তা শেষ পর্যন্ত জানাজানি হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে বছর দুয়েক আগে নেওয়া নিয়োগ পরীক্ষাই বাতিল করে দিল গেরুয়া সরকার।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...