Tuesday, April 7, 2026

জঙ্গিপুরে জমায়াতে না, ইন্টারনেট বন্ধ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন

Date:

Share post:

ওয়াকফ বিল (Waqf bill) কার্যকর হওয়ার প্রতিবাদে মঙ্গলবার উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে জঙ্গিপুরে (Jangipur, Murshidabad)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার সকাল থেকে ইন্টারনেট বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী ১১ এপ্রিল পর্যন্ত এই নির্দেশ কার্যকরী থাকবে। পাশাপাশি পাঁচ জনের বেশি জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে রাজ্য পুলিশের (WB Police) তরফে জানানো হয়েছে। রঘুনাথগঞ্জ এবং সুতিতে (Raghunathganj & Suti) বিএনএস ১৬৩ ধারা জারি করা হয়েছে।মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পরিস্থিতি খতিয়ে দেখতে আজই জঙ্গিপুর যাওয়ার কথা বিধায়ক জাকির হোসেনের।

জঙ্গিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে গত দুদিন ধরে জঙ্গিপুর, সুতি, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ এলাকায় দফায় দফায় বিক্ষোভ হয়েছে ওয়াকফ বিলের বিরোধিতা করে। মঙ্গলবারই পরিস্থিতি চরমে পৌঁছয়। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয় এবং পরবর্তীতে গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশ জানিয়েছে আপাতত সেখানে শান্তি বজায় রয়েছে এবং কোনভাবেই যাতে গুজব না ছড়ানো হয় তার জন্য সোশ্যাল মিডিয়াতেও রাজ্য পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে।

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...