Saturday, June 27, 2026

কমলো রেপো রেট, RBI -এর সিদ্ধান্তে গৃহঋণে সুদের হার কমার সম্ভাবনা!

Date:

Share post:

ফেব্রুয়ারি পর এপ্রিলে ফের কমলো রেপো রেট (Repo rate)। দু’মাসের মধ্যে সুদের হার হ্রাস করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আরবিআই- এর (RBI) এই সিদ্ধান্তের পর গাড়ি-বাড়ি ঋণের ক্ষেত্রে ইএমআই কমার একটা সম্ভাবনা রয়েছে। ঘোষণা অনুযায়ী ৬.২৫ শতাংশ থেকে ৬ শতাংশে নেমে এসেছে রেপো রেট।

বুধবার নীতি কমিটির বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা (Sanjay Malhotra)। আরবিআইয়ের রেপো রেটের সঙ্গে এক্সটার্নাল বেঞ্চমার্ক লিঙ্কড রেটের (EBLR) উপর গাড়ি এবং বাড়ির ঋণগুলির সুদের হার সম্পর্কিত। আসলে হোম লোন বা ভেহিকেল লোনের ক্ষেত্রে ফ্লোটিং ইন্টারেস্ট অনেকটাই নির্ভর করে ইবিএলআরের উপর। রেপো রেট কমার (Rapo Rate cut of RBI) অর্থ হচ্ছে EBLR হার হ্রাস পাওয়া। এখন আরবিআই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়ায় গৃহঋণে সুদের হার কমে ৮.৪৫ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় কোনও ব্যক্তি ৩০ বছরের মেয়াদে রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাঙ্ক থেকে ৫০ লক্ষ টাকা গৃহঋণ নিয়ে থাকলে এবার থেকে মাসিক কিস্তিতে ৮৮৮ টাকা করে কম দিতে হবে তাঁকে, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...