Tuesday, April 7, 2026

জনপ্রিয় নাইট ক্লাবের ছাদ ভেঙে দুর্ঘটনা ডোমিনিকান রিপাবলিকে, মৃত্যু একাধিকের  

Date:

Share post:

কনসার্ট চলাকালীন ভেঙে পড়ল নাইট ক্লাবের ছাদ (roof of night club collapsed), দুর্ঘটনায় অন্তত ৮০ জনের মৃত্যুর খবর মিলেছে। ডোমেনিকান রিপাবলিকের (Dominican Republic) সেন্ট ডোমিঙ্গো শহরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার নাইট ক্লাবে রাবি পারেন নামে জনপ্রিয় এক সঙ্গীত শিল্পীর গানের কনসার্ট বসেছিল। কয়েকশো দর্শক উপস্থিত হয়েছিলেন। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সিলিং। এখনও পর্যন্ত ৮০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অন্তত ১৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। দুর্ঘটনার মুহূর্তের ভিডিও (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social media)।

ডোমেনিকান রিপাবলিকের নাইট ক্লাব দুর্ঘটনায় এখনও শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে মনে করছে উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, মৃতদের তালিকায় রয়েছে দেশের জনপ্রিয় বেশবল খেলোয়াড় অক্টাভিও ডোটেল-সহ আরও একাধিক ভিভিআইপি। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ১২ ঘণ্টার বেশি কেটে গেছে। উদ্ধার কাজে রয়েছেন ৪০০ জন। ড্রিল মেশিন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। সেদেশের প্রাক্তন বেসবল তারকা নেলসন ক্রুজোর বোন তথা ডোমিনিকান রিপাবলিকের মন্টেক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজো দুর্ঘটনায় আটকে পড়ে রাষ্ট্রপতিকে ফোন করে দুর্দশার কথা জানিয়েছিলেন। কিন্তু তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। ভয়াবহ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা দেশে।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...