Saturday, June 6, 2026

বাংলাদেশের সুবিধাতে রাশ টানল ভারত,‌ কপালে ভাঁজ ইউনূস সরকারের

Date:

Share post:

বাংলাদেশের সুবিধাতে রাশ টানল ভারত। বুধবার ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ যে ট্রান্স-শিপমেন্ট সুবিধা পেত, সেটা বাতিল করে দেওয়া হচ্ছে। যার নিট ফল, এবার থেকে আর ভারতের স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় কোনও দেশে নিজেদের পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ।
এই সিদ্ধান্তের ফলে পোশাক, জুতো, গয়না, রত্নের মতো ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকা ভারতীয় ব্যবসায়ীরা লাভবান হবেন। বিশেষত বাংলাদেশের সঙ্গে পোশাক ক্ষেত্রে ভারতের সরাসরি প্রতিযোগিতা ছিল। ফলে লাভবান হবেন ভারতীয় ব্যবসায়ীরা।

জানা গিয়েছে, শিলিগুড়ি করিডরের একেবারে কাছেই চিনের সহায়তায় বাংলাদেশ যে সামরিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে, সেটার প্রেক্ষিতেই ভারত এরকম পদক্ষেপ করেছে। যদিও কেন ট্রান্স-শিপমেন্ট সুবিধা বাতিল করে দেওয়া হচ্ছে, সে বিষয়ে ভারতের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

,-

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...