Monday, April 6, 2026

‘রুটিন মাফিক’ সিবিআই-কে মামলা হস্তান্তর নয়: হাইকোর্টকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

যেখানে রাজ্য পুলিশের বিরুদ্ধে অপারদর্শিতার যথাযথ প্রমাণ থাকবে সেক্ষেত্রেই মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে হস্তান্তর করা যাবে। তা না হলে হাইকোর্ট ‘রুটিনের’ (routine) মতো সব মামলা সিবিআই-কে (CBI) হস্তান্তর করতে পারে না, যথেচ্ছভাবে সিবিআই-এর হাতে মামলার তদন্তভার দেওয়া নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের (Supreme Court)। পঞ্জাব পুলিশের বিরুদ্ধে দেওয়া একটি মামলার পর্যবেক্ষণে জানালেন বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এভাবেই পঞ্জাব হাইকোর্টকে (High Court of Punjab and Haryana) তিরষ্কার করে।

সম্প্রতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বাংলার সুপারনিউমেরারি পোস্ট তৈরি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় সিবিআই তদন্তের দাবি নাকচ করে দেয়। শুক্রবার পঞ্জাবের মামলায় সিবিআই তদন্তের দাবি নাকচ করতে গিয়ে শীর্ষ আদালত সেই মামলারই উল্লেখ করে। কোনও যুক্তিহীন অভিযোগে পুলিশের তদন্তে অনাস্থা নিয়ে কার্যত হাইকোর্টের উপর ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের।

বিরোধী রাজনৈতিক দল পরিচালিত রাজ্যগুলিতে যে কোনও মামলা সিবিআই-এর (CBI) হাতে তুলে দিয়ে রাজ্যগুলিকে বদনাম করার চক্রান্ত জারি রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। অথচ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি (central agency) সেই সব মামলা হাতে নিয়ে বছরের পর বছর পেরিয়ে গেলেও কোনও সমাধান করতে পারে না। পঞ্জাবের দেড় কোটি টাকার একটি আর্থিক তছরুপ মামলায় সিবিআই তদন্ত দেওয়ায় হাইকোর্টের উপর ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট।

পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানায়, কোনও মামলা প্রাথমিক তদন্তসাপেক্ষে সিবিআই-এর (CBI) তদন্তের যোগ্য হলে তবেই তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া যাবে। কোনওভাবেই রুটিন-মাফিক (routine manner) সিবিআই তদন্ত দিতে পারে না হাইকোর্ট (High Court)। কোনও যদি-কিন্তু (ifs-buts) অভিযোগের ভিত্তিতে উপযুক্ত প্রমাণ ছাড়া সিবিআই-এর মতো সংস্থার উপর তদন্তভার দেওয়া যায় না।

Related articles

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...