Wednesday, June 24, 2026

মোহনবাগান সহ সভাপতির প্রতিবাদের জের, রাজ্য ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ এফএসডিএলের

Date:

Share post:

মোহনবাগানের সহ সভাপতির কুণাল ঘোষের(Kunal Ghosh) প্রতিবাদের জের। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে(Arup Biswas) আইএসএলের ফাইনালের(ISL Final) জন্য আমন্ত্রণ জানানো হল এফএসডিএলের তরফে। ম্যাচের দিক সকালেই শোনাযায় এফএসডিএল নাকি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফাইনালের জন্য আমন্ত্রণ জানায়নি। এরপরই প্রতিবাদে সরব হন মোহনবাগানের সহ সভাপতি। তার কিছুক্ষণের মধ্যেই এফএসডিএল(FSDL) নিজেদের ভুল সংশোধন করে এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। অবশেষে আমন্ত্রণ জানানো হলেও, এফএসডিএলের এমন ব্যাবহার কিন্তু অনেক প্রশ্নই তুলে দিয়ে যায়।

মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ প্রতিবাদ জানানোর পরই মোহনবাগান সচিব দেবাশিস দত্তের(Debashis Dutta) সঙ্গে বৈঠকে বসেছিলেন ক্লাব তাঁবুতে। এরপরই এফএসডিএলের(FSDL) ওপর চাপ তৈরি করা হয়। শেষপর্যন্ত নিজেদের ভুল সংশোধন করে নেয় এফএসডিএল এবং ইমেল মারফত্ আমন্ত্রণও জানানো হয়। কিন্তু সেটা অনেকটাই দেরি করেই হল।

আমন্ত্রণের পরই টুইট করেছেন মোহনবাগান সহ সভাপতি কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি সেখানে লিখেছেন, “যুবভারতীতে আজ শেষপর্যন্ত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ করল এফএসডিএল। আমার টুইটের প্রতিবাদের পর। বিষয়টি মোহনবাগান সচিব দেবাশিস দত্তকেও তখনই জানাই। সচিব ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেন। এফএসডিএলের ওপর চাপ সৃষ্টি করেন। তারপর তাঁরা আজ দুপুরে ইমেল পাঠিয়ে ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ করে। যদিও এই বিলম্বিত আমন্ত্রণ অতীব অন্যায়ের। মোহনবাগান সচিব জানান তাঁর ধারণা ছিল এফএসডিএল আগেই ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ করেছে। মাননীয় মন্ত্রীকে মোহনবাগান আবার অনুরোধ করছে যুবভারতীতে যাওয়ার জন্য”।

শনিবার রাত সাড়ে সাতটায় বেঙ্গালুরু এফসির(BFC) বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপারজায়ান্ট। গতবার এই ট্রফি হাতছাড়া হয়েছিল সবুজ-মেরুণ শিবিরের। এবার সেই ট্রফি মোহনবাগান ঘরে তুলতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...