Saturday, June 27, 2026

দেশজুড়ে থমকে গেল ইউপিআই পরিষেবা! মাথায় হাত ডিজিটাল পেমেন্ট অ্যাপ ব্যবহারকারীদের 

Date:

Share post:

শনিবার দুপুরবেলা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ডিজিটাল পেমেন্ট অ্যাপ (Digital Payment App) পরিষেবা। কাজ করা বন্ধ করে দিল গুগল পে (Gpay) , ফোন পে (PhonePe), এবং পেটিএম। দেশের বিভিন্ন প্রান্তে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসের (unified payment interface) সমস্যার কারণে সমস্যায় পড়লেন সাধারণ মানুষ। বিষয়টি সামাজিক মাধ্যমে তুলেও ধরেন অনেকে।

অন্যান্য দিনের মতো উইকেন্ডেও বিভিন্ন পেমেন্ট অ্যাপের মাধ্যমে দেশ জুড়ে লেনদেন চলছিল। আচমকাই দেখা গেল সার্ভার সমস্যা বা কানেকশন এরর (Connection Error) দেখিয়ে পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। কোথাও কোথাও আবার App খোলার পর মোবাইল হ্যাং করে যায়। ফলে একটা বিরাট সংখ্যার মানুষ যাঁরা ইউপিআই-এর মাধ্যমে লেনদেন, বিল পেমেন্ট বা ছোটখাটো যাবতীয় আর্থিক আদান-প্রদানের (Digital Transaction) কাজ সারেন তাঁরা সমস্যার মধ্যে পড়েছেন। অনলাইন পরিষেবা নজরদারী সংস্থার ডাউন ডিটেক্টর জানিয়েছে, ব্যবহারকারীদের মধ্যে ৩৪ শতাংশ ফান্ড ট্রান্সফার না হওয়ার অভিযোগ করেছেন। বাকি ৬৬ শতাংশ পেমেন্ট সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু কী কারণে এই দুর্ভোগ, তাহলে কি ডিজিটাল সিস্টেমে হ্যাক হয়েছে? এখনও পর্যন্ত এনপিসিআই – এর (NPCI) তরফে বিভ্রাটের কারণ সংক্রান্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। বিকেল তিনটে পর্যন্ত সমস্যার কোন সমাধান হয়নি। অবস্থা তরফে বলা হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। ব্যবহারকারীদের সতর্ক থাকার পাশাপাশি আর্থিক লেনদেনের জন্য বিকল্প মাধ্যম ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...