Saturday, June 27, 2026

রাজ্যে কর্মসংস্থানে নতুন দিশা, কর্মশ্রী প্রকল্পে কাজ পেলেন ৭৫ লক্ষ জবকার্ডধারী

Date:

Share post:

রাজ্যের নিজস্ব কর্মসংস্থান প্রকল্প ‘কর্মশ্রী’ ইতিমধ্যেই রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে বড়সড় প্রভাব ফেলেছে। কেন্দ্রের ১০০ দিনের কাজ প্রকল্পে অর্থ বন্ধ থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৭৫ লক্ষ জবকার্ডধারী কাজ পেয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

২০২৩-২৪ অর্থবর্ষে এই সংখ্যা ছিল প্রায় ৬৪ লক্ষ। চলতি বছরে সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছে। এমনকি ৫২টি সরকারি দফতরের প্রকল্পে এই কর্মীদের যুক্ত করা হয়েছে। ‘পথশ্রী’, ‘বাংলার বাড়ি’ নির্মাণ, জল সরবরাহের পরিকাঠামো গড়ে তোলার মতো একাধিক কাজে এই জবকার্ডধারীদের নিযুক্ত করা হয়েছে।

সরকারি মহলের দাবি, রাজ্যের এই প্রকল্প বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে আশার আলো জুগিয়েছে। যাঁরা ১০০ দিনের কাজ হারিয়ে বিপদে পড়েছিলেন, তাঁদের অনেকেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জীবিকার নতুন পথ পেয়েছেন।

নবান্ন সূত্রে খবর, চলতি অর্থবর্ষে আরও ১ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্য সরকারের মতে, ‘কর্মশ্রী’ আগামী দিনে রাজ্যের নিজস্ব কর্মসংস্থান মডেল হয়ে উঠতে পারে। তবে কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের কাজের বকেয়া অর্থ আদায়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পঞ্চায়েত দফতর।

এই উদ্যোগ রাজ্যের গরিব মানুষের কাছে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে ধরা দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন – আইন হাতে তুলে নেবেন না: অনুমতিসহ শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...