Friday, April 3, 2026

নববর্ষেই ঘরের মাঠে অনুশীলনে ফিরছে ইস্টবেঙ্গল ব্রিগেড

Date:

Share post:

মঙ্গলবার নববর্ষ(Bengali Newyear)। এই মুহূর্তে বারপুজোর(Barpuja) ব্যস্থতা ময়দান জুড়ে। নববর্ষের দিনই ঘরের মাঠে অনুশীলন ফিরছে ইস্টবেঙ্গল(Eastbengal) মাঠে। আইএসএল শেষ। এখন সুপার কাপের প্রস্তুতি চলছে লাল-হলুদ ব্রিগেডের। তবে ঘরের মাঠে নয়, ফেডারেশনের সেন্টার অব এক্সিলেন্সের মাঠেই সেই প্রস্তুতি সারছে লাল-হলুদ ব্রিগেড। বাংলার নতুন বছরেই নিজেদের মাঠে প্রস্তুতিতে ফিরবে লাল-হলুদ শিবির।

প্রথা মেনে নবর্ষের সকালে ইস্টবেঙ্গল মাঠে বারপুজো। এরপরই অস্কোর ব্রুজোঁর(Oscar Bruzon) তত্ত্বাবধানে প্রস্তুতিতে নামবে ইস্টবেঙ্গল শিবির। নতুন বছরে বরাবরই নিজেদের মাঠে অনুশীলন শুরু করার একটা প্রথা রয়েছে লাল-হলুদ ব্রিগেড সহ ময়দানের প্রায় প্রতিটি ক্লাবেই। তবে মাঝে কয়েকটা বছর সেই পরিস্থিতি বদলে গিয়েছিল। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে এই নববর্ষে ফের একবার ইস্টবেঙ্গল(East bengal) মাঠে প্রস্তুতি করতে দেখা যাবে আনোয়ার, নাওরেন মহেশ(Naorem Mahesh), ক্রেসপো(Saul Crespo), মেসিদের।

বারপুজোয় বরাবরই ক্লাব কর্তাদের সঙ্গে ফুটবল দলের কোচ, অধিনায়ক সহ ফুটবলাররা থাকেন। বারপুজো করেন কোচই। শোনাযাচ্ছে এবার ইস্টবেঙ্গলের(East bengal) বারপুজো করবেন অস্কার ব্রুজোঁ। সেইসঙ্গে গোটা দলই এদিন ইস্টবেঙ্গল মাঠে উপস্থিত থাকবে। তারপরই ইস্টবেঙ্গলের ঘরের মাঠে সুপার কাপের প্রস্তুতি শুরু করবে লাল-হলুদ ফুটবলাররা। লাল-হলুদ জনতাও এদিন উপস্থিত থাকবে মাঠে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...