Saturday, April 4, 2026

মিথ্যা ছবি পোস্ট করে হিংসা! বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে পুলিশে TMCP

Date:

Share post:

রাজ্যে পায়ের তলার জমি খুঁজতে মরিয়া বিজেপি। মুর্শিদাবাদে (Murshidabad) পরিকল্পিত হিংসা ছড়িয়ে সেই জমি উদ্ধার সম্ভব হয়নি। প্রকৃত অর্থে এক ছাতার তলায় আনা যায়নি নেতাদেরই। সোশ্যাল মিডিয়ায় তাই প্ররোচনার মাধ্যমে উস্কানি দিয়ে রাজ্যের নেতৃত্বকে চাঙ্গা করতে চেয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। সেই ফাঁদেই মিডিয়া সেলের তৈরি করা মিথ্যা ছবি নিজের সোশ্যাল মিডিয়া (social media) পেজে শেয়ার করেছিলেন বিজেপির শিক্ষানবিশ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। সেই সব ছবির পর্দাফাঁস করে এবার তাঁর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ রাজ্যের শাসকদল। রাজ্যের একাধিক জেলায় দায়ের করা হল তাঁর বিরুদ্ধে অন্তত ১০টি এফআইআর (FIR)।

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মিথ্যা ছবির পোস্ট নিয়ে টিএমসিপি কর্মীদের প্রতিবাদের ডাক দেন। রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো পোস্টের (post) মাধ্যমে রাজনীতি করার সুকান্তর অভিসন্ধির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) কর্মীদের পুলিশের দ্বারস্থ হওয়ার ডাক দেন। সেই নির্দেশ মতো রাজ্যের দশটির বেশি থানায় অভিযোগ দায়ের করা হয় সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) পোস্টের বিরুদ্ধে।

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) কর্মীদের অভিযোগ সুকান্ত মজুমদার তার অফিসিয়াল টুইটার (Twitter) অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেছেন যা মিথ্যা এবং সাম্প্রদায়িক উস্কানিতে ভরা। এর প্রতিবাদে কল্যাণী, কাকদ্বীপ, বর্ধমান, মুচিপাড়া, জগৎবল্লভপুর, মধ্যমগ্রাম, ইংলিশবাজার, কোলাঘাট, দাসপুর ইত্যাদি থানায় দায়ের হয় অভিযোগ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...