Monday, March 16, 2026

ফিনিশার ধোনি, লখনউকে হারিয়ে জয়ে ফিরল সিএসকে

Date:

Share post:

নিখুঁত ফিনিশ, আর ফিনিশারের নাম আবারও সেই এমএস ধোনি(MS DHONI)। লখমউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে শেষ মুহূর্তে একটা ঝোরো ইনিংস, আর তাতেই ঋষভ পন্থদের সমস্ত আশা শেষ। ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস(CSK)। আক ম্যাচের নায়ক সেই ধোনি(MS DHONI)। তিনি যখন মাঠে আসেন, তখন অত্যন্ত কঠিন পরিস্থিতি। সেই জায়গা থেকে শিবম দুবেকে নিয়ে একটা পারফেক্ট ইনিংস। আর তাতেই ঋষভ পন্থের জয়ের আশা শেষ।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক এমএস ধোনি(MS DHONI)। স্ট্র্যাটেজিটা তখন থেকেই বোধহয় সাজিয়ে রেখেছিলেন ক্যাপ্টেন কুল। লখনউ সুপার জায়ান্ট শুরুটা(LSG) খুব একটা ভালভাবে করতে পারেনি। তবে এদিন ফর্মে ছিলেন ঋষভ পন্থ। ৪৯ বলে ৬৩ রানের দুরন্ত একটা ইনিংস খেলেছিলেন তিনি এবং সেইসঙ্গে শেষের দিকে আয়ূশ বাদোনির ২২ রান এবং সামাদের ঝোরো ২০ রানের ইনিংসে ভর করে ১৬৩ রানেই থামে লখনউ সুপার জায়ান্টস।

সিএসকে(CSK) অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পরই পরপর কয়েকটা উইকেট খুইয়ে খানিকট চাপে পড়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। আবার ত্রাতা সেই ধোনি। ক্রিজে শিবম দুবে(SHIVAM DUBE) থাকলেও, সেভাবে বড় শট খেলতে পারছিলেন না। ধোনি(MS DHONI) আসার পর থেকেই শুরু রানের ঝড়। ১১ বলে ২৬ রানের ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে।

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...