Saturday, June 27, 2026

দুর্ঘটনা ঘটলো ছেলের, অপারেশন হলো বাবার! প্রশ্নের মুখে বিজেপি রাজ্যের মেডিক্যাল কলেজ

Date:

Share post:

দুর্ঘটনায় জখম যুবক মানসিক জোর পেতে বাবাকে হাসপাতালে ডেকে নিয়েছিলেন। কিন্তু রাজস্থানের কোটা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Kota Medical College and Hospital) ডাক্তাররা অপারেশন টেবিলেও যে ছেলের বদলে বাবাকে নিয়ে গিয়ে অপারেশন করে ফেলবেন এমন ‘ট্রাজেডি অফ এরর’ বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি। কিন্তু বাস্তবে সেটাই ঘটলো। তাও আবার সেই শহরে, যেখানে পড়াশোনা করে ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে তরুণ প্রজন্ম। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যের এই ঘটনায় প্রশ্নের মুখে চিকিৎসা পরিষেবা।

মণীশ নামের যখন ব্যক্তির অভিযোগ অনুযায়ী, একটি দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে তিনি কোটা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত শনিবার তাঁর অপারেশন হওয়ার কথা ছিল। টেনশনের মুখে মানসিকভাবে জোর পেতে তিনি হাসপাতালে বাবাকে ডেকে নেন। তিনি ওটির (Operation Theatre) বাইরেই অপেক্ষা করছিলেন। মণীশের কথা অনুযায়ী, “আমাকে ওটিতে নিয়ে যাওয়ার পর কী হয়েছে জানা নেই, কিন্তু পরে দেখি আমার বাবার শরীরে ৫-৬টি সেলাই করা হয়েছে।” এও কি সম্ভব? ঘটনার জেরে হাসপাতাল কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির ছবিটা প্রকাশ্যে এসেছে। দায় এড়াতে কোটা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সঙ্গীতা সাক্সেনা (Dr Sangeeta Saxena) হাসপাতাল সুপারকে তিন তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা পড়ার পরই এই বিষয়ে মন্তব্য করা যাবে বলে জানিয়েছেন সুপার। দেশের অন্যতম স্বনামধন্য হাসপাতালের এই ভুলে (Big Blunder in Kota Medical College) মুখে কুলুপ এঁটেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। কোটা হাসপাতালের এই ঘটনায় বিজেপি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতির ছবিটাই ধরা পড়েছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...