Wednesday, June 24, 2026

দোষ ঢাকতে অনধিকার কথা! মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশের বক্তব্যের পাল্টা বিদেশমন্ত্রক

Date:

Share post:

কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চলেছে, মুর্শিদাবাদের ঘটনায় ফেরে একবার তা স্মরণ করিয়ে দেওয়া হল ভারতের তরফে। প্রতিবেশী দেশ থেকে দুষ্কৃতীরা এসে তান্ডব চালানোর যে তত্ত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) তুলে ধরেছিল, তা নিয়ে বাংলাদেশ সমালোচনা করলে পাল্টা বিদেশ মন্ত্রকের (MEA) তরফেও সে দেশে দুষ্কৃতীদের অবাধ ঘোরাফেরার দারুন তুলে ধরা হল। সেই সঙ্গে ভারতের বিষয়ে অনধিকার চর্চা নিয়ে সতর্ক করা হল। কার্যত বিদেশ মন্ত্রকও মেনে নিল, মুর্শিদাবাদের (Murshidabad) ঘটনায় হাত রয়েছে বিএসএফ-এর অপারদর্শিতায় ঢুকে আসা বাংলাদেশের দুষ্কৃতীদের।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্টে তুলে ধরেছে মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীদের হাত রয়েছে। এরই পাল্টা বাংলাদেশ দাবি করে ভারতের অশান্তিতে বাংলাদেশের কোন হাত নেই। কার্ষত ভারতের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করা হয় বাংলাদেশের (Bangladesh) তরফে। সেই সঙ্গে পাল্টা দাবি করা হয়, ভারতে সংখ্যালঘুদের (minorities) ওপর আক্রমণে বহু মৃত্যু ঘটেছে। ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক কেন্দ্র ও রাজ্য সরকার।

এরই পাল্টা ভারতীয় বিদেশ মন্ত্রকের (MEA) তরফে দাবি করা হয়, বাংলার মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশের (Bangladesh) তরফে সেখানকার সংখ্যালঘুদের (minorities) ওপর অত্যাচারের সঙ্গে ভারতের যে তুলনা করা হয়েছে তা তাদের দেশের বাস্তবকে লুকানোর চেষ্টা। বাস্তবে বাংলাদেশে অপরাধীরা খোলা ঘুরে বেড়ায়। বাংলাদেশের উচিত অনধিকার কথা না বলে নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা।

বিদেশ মন্ত্রকের কথাতেও কার্যত অমিত শাহর দফতরের কথার প্রতিফলন। বাংলাদেশ (Bangladesh) থেকে আসা দুষ্কৃতীরা যে বাংলার মুর্শিদাবাদে (Murshidabad) অশান্তির পিছনে দায়ী, সেই বক্তব্যকেই সমর্থন জানালো বিদেশ মন্ত্রক (MEA)। সম্প্রতি নরেন্দ্র মোদি ও মহম্মদ ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হলেও যে সীমান্তপার থেকে আসা দুষ্কৃতী নিয়ন্ত্রণে দেশের প্রধানমন্ত্রীও ব্যর্থ, মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশকে দেওয়া বিদেশ মন্ত্রকের বিবৃতিতে তাও স্পষ্ট।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...