Saturday, June 13, 2026

বাংলার নদী, খাল-সহ জলসম্পদ পরিকাঠামো উন্নয়নে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত সেচ দফতরের

Date:

Share post:

রাজ্যের নদী, খাল (River-Canal)-সহ জলসম্পদ পরিকাঠামো উন্নয়নে সুষ্ঠু পরিকল্পনা তৈরির জন্য সেচ দফতর (Irrigation Department) বিস্তারিত সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কৃষি সেচে জলের সংস্থান ব্যবস্থাপনা ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই সমীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পের আওতায় হাইড্রোগ্রাফিক, বাথিমেট্রিক ও টোপোগ্রাফিক এই তিন ধরণের সমীক্ষা চালানো হবে বলে দফতর সূত্রে খবর।

হাইড্রোগ্রাফিক সমীক্ষায় নদীর জলপ্রবাহ, স্রোতের গতি, জোয়ার-ভাটা পরিমাপ এবং জলের নমুনা সংগ্রহ করা হবে। বাথিমেট্রিক সমীক্ষায় এক মিটার বা তার অধিক গভীরতার জলাশয়ে নদী ও খালের তলদেশের মানচিত্র তৈরির পাশাপাশি মাটির চরিত্র নিরূপণ করা হবে। টোপোগ্রাফিক সমীক্ষায় নদীবাঁধ, জলাধার ও তার পারিপার্শ্বিক এলাকার ভূপ্রকৃতি বিশ্লেষণ করা হবে। সার্ভে অফ ইন্ডিয়া-র নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী এই সমীক্ষার কাজ করা হবে।

Related articles

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...