Wednesday, June 24, 2026

বিজেপির ‘রাজনৈতিক অ্যাসাইনমেন্টে’ মালদায় NCW, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

সম্পূর্ণ পরিকল্পিতভাবে কিছু লোক ঢুকিয়ে মুর্শিদাবাদে অশান্তি তৈরীর বিজেপির চেষ্টা ফাঁস হয়ে গিয়েছে। কিন্তু তাতে কার্যত কোনও ফায়দা তুলতে পারেনি রাজ্য বিজেপি। এবার তাদের সাহায্য করতে পাঠানো হচ্ছে একের পর এক কেন্দ্রীয় এজেন্সি (central agency)। শুক্রবার সেভাবেই হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে আসেন জাতীয় মহিলা কমিশনের (NCW) চেয়ারপারসন। বাংলাকে বদনাম করতে বিজেপির এজেন্সি প্রয়োগকে তীব্র কটাক্ষ রাজ্যের শাসকদলের।

শুক্রবার মালদার পারলালপুরে আসেন জাতীয় মহিলা কমিশনের (NCW) চেয়ারপারসন বিজয়া রাহাতকার (Vijaya Rahatkar)। সামশেরগঞ্জ থেকে সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলির মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। তবে গোটা সময়টাই তাঁকে ঘিরে ছিলেন বিজেপির একদল উস্কানিদাতা নেত্রী।

আর সেখানেই তৃণমূলের কটাক্ষ, এটাও বিজেপির রাজনৈতিক পরিকল্পনারই অংশ। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবী করেন, মুর্শিদাবাদে পরিকল্পিত গন্ডগোল করানো হয়েছে। এই সময়ে স্বাভাবিকতা ফেরানো হচ্ছে, লোকে ঘরে ফিরছে। ক্ষতিপূরণ রাজ্য সরকার দিচ্ছে। এই সময়ে বাইরে থেকে লোক যাওয়া শুধু ছবি তোলার জন্য। ইচ্ছাকৃতভাবে খোঁচানোর জন্য, রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য কমিশনের প্রতিনিধিরা আসছেন। তাঁরা রাজনৈতিক অ্যাসাইনমেন্টে (political assignment) এসেছেন। কারণ অন্য কোনও রাজ্যে এদের দেখা যায় না।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...