Thursday, April 9, 2026

মে মাসে মহাকাশযাত্রায় ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন শুভাংশু! নয়া ইতিহাস তৈরির পথে দেশ

Date:

Share post:

ভারতীয় মহাকাশ গবেষণার (Indian Space Research) ইতিহাসে এবার নতুন নজির গড়তে চলেছেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন  শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যাত্রী হিসেবে আগামী মাসেই মহাশূন্যে পাড়ি দিতে চলেছেন তিনি। দেশের মহাকাশ যাত্রার ইতিহাসে সর্বকনিষ্ঠ নভোচর, যিনি মহাকাশ স্টেশনে (ISS ) যাওয়ার সুযোগ পাচ্ছেন। কেন্দ্রের তরফে মহাকাশ ও প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) শুক্রবার ৪০ বছর বয়সী শুভাংশুর নাম ঘোষণা করেছেন। ক্যাপ্টেনকে শুভেচ্ছা জানিয়েছে ইসরো (ISRO)। রাকেশ শর্মার মহাকাশ যাত্রার প্রায় চারদশক পর শুভাংশুর এই অভিযান নিঃসন্দেহে ইতিহাস তৈরি করতে চলেছে।

মহাকাশ জগতে ভারতের স্বপ্ন সফল করতে গগনযানের প্রস্তুতি তুঙ্গে। তারই অঙ্গ হিসেবে মহাকাশ স্টেশনে পাড়ি দেবেন শুভাংশু-সহ চারজন। এই মিশনে প্রকল্পে অংশ নিতে গত ৮ মাস ধরে নাসা এবং বেসরকারি সংস্থা অ্যাক্সিয়ম স্পেসের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন ক্যাপ্টেন শুক্লা। এই সফরে নেতৃত্ব দেবেন নাসার প্রাক্তন জনপ্রিয় মহিলা নভোচর পেগি হুইটসন। পোল্যান্ডের স্লাউজস উজনানস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু। সব ঠিক থাকলে মে মাসে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের (Space X) ড্রাগন ক্যাপসুলে রওনা দেবেন তাঁরা। আর তার সাথেই রচিত হবে নয়া ইতিহাস।

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...