Saturday, April 4, 2026

বিয়েবাড়ি থেকে ফিরতেই বউ হারালেন যুবক, প্রেমিকের সঙ্গে ভিডিও আপলোড ‘নিখোঁজ’ সহধর্মিনীর! 

Date:

Share post:

অন্যের বিয়ের নিমন্ত্রণ রক্ষা গিয়ে নিজের দাম্পত্যই যে ভেঙে যাবে স্বপ্নেও ভাবতে পারেননি আলিগড়ের বাসিন্দা বছর চল্লিশের শাকির (Aligarh resident Shakir)। বিয়ে বাড়ির ভোজ খেয়ে বাড়ি ফিরতেই দেখেন গেটে তালা বন্ধ, চার সন্তান-সহ নিখোঁজ স্ত্রী আঞ্জুম। চেনা আত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েও কারোর সন্ধান না পাওয়ায় সরাসরি থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত ১৮ এপ্রিল। শাকির অভিযোগপত্রে জানান, গত মঙ্গলবার থেকে তাঁর চার সন্তান এবং স্ত্রী নিখোঁজ। প্রতিবেশীরা জানান, শাকিরের স্ত্রী (আঞ্জুম) স্বামীর অনুপস্থিতিতে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গিয়েছেন। এরপর পুলিশ তদন্তে নেমে একটি সমাজ মাধ্যমের ভিডিওতে ‘নিখোঁজ’ আঞ্জুমের (Anjum) সন্ধান পান। সেখানে দেখা যায়, অন্য পুরুষের সঙ্গে হাতে হাত রেখে তাজমহলে ঘুরে বেড়াচ্ছেন শাকিরের স্ত্রী!

পুলিশের তরফে ভিডিওটি শাকিরকে দেখানোর পর তিনি সহধর্মিনীর সঙ্গে থাকা ব্যক্তিকে সহজেই চিনতে পারেন। রোরাওয়ারের এসএইচও শিবশঙ্কর গুপ্তা (Shiv Shankar Gupta) জানান ভিডিওটি দেখে কষ্ট তুই বোঝা যাচ্ছে স্বনিচ্ছায় অন্য ব্যক্তির সঙ্গে তাজমহলের ঘুরছেন আঞ্জুম। স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়েই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশের অনুমান। আগ্রা পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছে। শাকির জানিয়েছেন, ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গেছে একসময় তিনি তাঁর আন্ডারে কাজ করতেন। যদিও আঞ্জুম -শাকিরের চার সন্তানের কোনও খোঁজ মেলেনি। আগ্রা পুলিশকে (Agra Police) গোটা বিষয়টি জানানো হয়েছে।

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...