Tuesday, April 7, 2026

রবিবাসরীয় সকালে ধর্মকর্মে মন অরিজিতের, মহাকালেশ্বর মন্দিরে পুজোয় সস্ত্রীক গায়ক

Date:

Share post:

ছুটির সকালে অন্য রূপে পদ্মশ্রী অরিজিৎ সিং (Arijit Singh)। স্ত্রীকে নিয়ে সাতসকালে ঊজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleswar Temple, Ujjain) পুজো দিলেন গায়ক। কপালে তিলক, গায়ে নামাবলির মতো কুর্তা আর লাল ধুতি পরিহিত অরিজিতের ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল।

দেশ ছাড়িয়ে বিশ্বের মাটিতেও বাংলার গায়কের নাম ছড়ালেও এখনো মাটির সঙ্গে পা রেখেই চলেন মুর্শিদাবাদের ছেলেটা। শুধুমাত্র বাংলা বা ভারত নয়, মার্কিন মুলুকেও একাধিক কনসার্টে প্রায় সারা বছর ব্যস্ত থাকেন অরিজিৎ। যে বঙ্গসন্তানের দরজায় কড়া নাড়েন মার্টিন গ্যারিক্স, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন শিল্পীরা, তাঁকে এত সাধারণ ভাবে স্ত্রীকে নিয়ে ধর্মকর্মে মন দিতে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। শনিবার ইন্দোরে একটি অনুষ্ঠান ছিল তাঁর। যথারীতি দর্শক শ্রোতারা এক দারুণ সংগীতময় সন্ধ্যা উপভোগ করেছেন। এরপর রবিবাসরীয় সকালে একদম ছাপোষা মেজাজে পাওয়া গেল সস্ত্রীক গায়ককে।

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...