Saturday, June 27, 2026

উত্তরপ্রদেশে চলন্ত গাড়িতে বিউটিশিয়ানকে ধর্ষণ! বোনের সামনেই ঘাড়ে গলায় কোপ তরুণীকে 

Date:

Share post:

বিজেপি শাসিত যোগীরাজ্যে ফের নারী নির্যাতনের ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে। বারাণসী, কাসগঞ্জ, রামপুরের পর এবার খাস লখনৌ (Rape in Lucknow)। চলন্ত গাড়িতে দুই বোনকে ধর্ষণের চেষ্টা, বাধা দিতে গেলে বিউটিশিয়ান তরুণীকে (২৬) গলার নলি কেটে খুন। হুমকি মৃতার বোনকেও। উত্তরপ্রদেশের (Uttatpradesh ) লখনৌয়ের এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, একজন পলাতক। এই নিয়ে গত কয়েক দিনে পর পর চার বার গণধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মতো অভিযোগ বিজেপির (BJP) ডাবল ইঞ্জিন রাজ্যে।

মৃতার পরিবার সূত্রে জানা গেছে, তরুণী পেশাদার বিউটিশিয়ান হিসেবে কাজ করতেন।সুধাংশু নামে এক ব্যক্তি একটি বিয়েতে অনুষ্ঠানে কনের মেহেন্দি পরানোর জন্য ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। রূপটানশিল্পী তাঁর বোনকে নিয়ে মেহেন্দি পরাতে যান। এরার জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন সুধাংশুই। রাতে ফেরার সময় নির্ধারিত গাড়িতে অজয়, বিকাশ ও আদর্শ নামের তিন যুবক ওই বিউটিশিয়ান তরুণী এবং তাঁর বোনকে ধর্ষণের চেষ্টা করেন।বাধা দেওয়ায় তরুণীর ঘাড়ে পর পর কোপ বসিয়ে দেওয়া হয়। গলার নলি কেটে দেওয়ায় গাড়িতেই তাঁর মৃত্যু হয়। এরপরই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় চার চাকা। স্থানীয়রা সেখানে পৌঁছনোর আগেই তিনি অভিযুক্ত পালিয়ে যায়।ঘটনার পর নিহত তরুণীর স্বামী লখনউয়ের বঁঠরা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে, তৃতীয় অভিযুক্তের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...