Friday, April 3, 2026

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্টে নয়া বেঞ্চ, শুনানির দিন ঘোষণা 

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়ার পর প্রাথমিকে চাকরি বাতিল মামলায় (Primary Recruitment case) বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ কবে কীভাবে হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সোমবার নয়া ডিভিশন বেঞ্চ গঠনের পাশাপাশি শুনানির দিনক্ষণ জানিয়ে দিল আদালত। কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার অর্থাৎ ২৫ এপ্রিল থেকে এই মামলার শুনানি শুরু হবে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর (Tapobrata Chakraborty) ডিভিশন বেঞ্চ মামলার মূলপর্বের শুনানি হবে ২৮ এপ্রিল।

সুপ্রিম কোর্টে (SC) এসএসসির ছাব্বিশ চাকরি বাতিল মামলার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ইতিমধ্যেই আশংকার কালো মেঘ জমতে শুরু করেছে। ২০১৪ সালের টেটের (TET) পর তৈরি প্যানেলের ভিত্তিতে ২০১৬ সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে যে মামলা হয়েছে তাতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তৎকালীন শুনানিতে ৩২ হাজারের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে গত ৭ এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়ায় খানিকটা জটিলতা সৃষ্টি হয়। এদিন কোর্ট খুলতেই জানা গেল, প্রাথমিকে এই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে বোর্ডের আবেদনের শুনানি দিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আগামী শুক্রবার থেকে মামলা শুরু হবে।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...