Friday, April 3, 2026

বেতন নিয়ে ভাবতে হবে না, নিশ্চিন্তে স্কুলে যান: SSC-র ‘যোগ্য’ চাকরিহারাদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“নিশ্চিন্তে স্কুলে যান, যোগ্য-অযোগ্যর লিস্ট নিয়ে ভাবতে হবে না”- মঙ্গলবার, মেদিনীপুর কলেজিয়েট ময়দানের সভা থেকে ‘যোগ্য’ চাকরিহারাদের ফের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উস্কানিতে পা না দেওয়ার পরামর্শও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একই সঙ্গে ফর জানান, গ্রুপ সি-গ্রুপ ডি-র (Group C-Group D) চাকরিহারাদের জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানান মমতা।

এদিন সভা মঞ্চ থেকে SSC-র বিক্ষোভের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় থাকলে একমিনিটের মধ্যে সমাধান করে দিতাম। তাঁর কথায়, “আমি গতকাল সন্ধে থেকে ১০ বার কমপক্ষে ফোনে কথা বলেছি। কলকাতায় থাকলে এক মিনিটে মিটিয়ে নিতে পারতাম। রাত ১২টা পর্যন্ত কথা বলেছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড, আনটেন্ডেড তালিকা বের করতে হবে! আরে আপনার কী যা আসে! কেন অন্য়দের কথায় পা দিচ্ছেন! ওটা দেখার জন্য রাজ্য সরকার, আদালত আছে। প্রমাণ নেব, আদালত কী বলেছে দেখব।”

এর পরেই আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনার তালিকার তো দরকার নেই! আপনি চাকরি করেন, চাকরিটা আছে কি না, ঠিক মতো বেতন পাচ্ছেন কি না, সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই। আমাদের উপর ছেড়ে দিন।”

এ প্রসঙ্গে বিজেপিশাসিত রাজ্যের প্রসঙ্গে তুলে মমতা বলেন, “মনে রাখবেন, উত্তরপ্রদেশে বিজেপি-র সরকারে ৬৯ হাজার লোকের চাকরি গিয়েছিল। কেউ ফিরে পায়নি। আমি বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই আপনাদের হয়ে কোর্টে গিয়ে লড়াই করেছি। ত্রিপুরায় ১০ হাজার লোকের চাকরি যায়। বিজেপি বলেছিল ফিরিয়ে দেব। সাত বছর হল ফেরায়নি। আমরা কিন্তু তেমন নই”।

আরও খবর: মঙ্গলের সকালেও এসএসসি অফিস ঘেরাও চাকরিহারাদের, বিক্ষোভে শামিল ‘বহিরাগতরা’ও!

গ্রপ সি-গ্রুপ ডি-র (Group C-Group D) চাকরিহারাদের প্রসঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, আইনজীবীদের সঙ্গে এবিষয়ে পরামর্শ করছে রাজ্য। আইন ও আদালতের নির্দেশ মেনে তাঁদের জন্য উপযুক্ত বন্দোবস্ত করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...