Friday, April 3, 2026

নাম সরানোর নির্দেশ আজহারের, পাল্টা আদালতের হুঁশিয়ারি প্রাক্তন অধিনায়কের

Date:

Share post:

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে আবার বিতর্কে মহম্মদ আজহারউদ্দিন(Mohammad Azharuddin)। এইচসিএ গ্যালারী স্ট্যান্ড থেকে আজহারের নাম সরানোর নির্দেশ ওম্বুডসম্যানের(Ombudsman)। আর তাতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ডের নাম করা হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের নামে। সেখানেই যত গোলমাল। তাঁর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে এবার। যদিও আজহার সেই অভোযোগ মানতে নারাজ।

গত ২০১৯ সালে রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্যাভিলিয়নের নামকরণ হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের নামে। তার আগে সেটা ছিল ভিভিএস লক্ষ্মণের নামে। অ্যাপেক্স কাউন্সিলেই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন এইচসিএ(HCA) সভাপতি মহম্মদ আজহারউদ্দিন(Mohammad Azharuddin)। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগে সরব হন অন্যান্য কয়েকজন কর্তারা। অবশেষে ওম্বুডসম্যানের নির্দেশ।

যদিও সেই নির্দেশ মানতে নারাজ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এমনকি তিনি ওম্বুডসম্যানের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে যাওয়ারও হুমকি দিয়েছেন এবার। ২০১৯ সালে অ্যাপেক্স কাউন্সিলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। সেই থেকেই সূত্রপাত গন্ডোগোলের।

কারণ নিয়ম অনুযায়ী অ্যাপেক্স কাউন্সিলের সঙ্গে জড়িত কোনও সদস্য নিজেদের স্বার্থরক্ষা হয় এমন কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না । মহম্মদ আজহারউদ্দিন সেই নিয়মই ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে এবার। যদিও মহম্মদ আজহারউদ্দিন সেইসব মানতে নারাজ।

তিনি জানিয়েছেন, “কোনওরকম স্বার্থ সংঘাত এখানে হয়নি। যদিও আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। সমগ্র বিশ্ব এই অ্যাসোসিয়েশনকে নিয়ে এবার হাসবে। আমরা অবশ্যই আদালতে যাব, সেখানে আইন মেনেই সবকিছু হবে”।

এইচসিএ বনাম মহম্মদ আজহারউদ্দিন লড়াইটা বেশ ভালভাবেই শুরু হয়েছে। এই জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...