Friday, June 19, 2026

প্রশাসনিক সৌজন্য, চিকিৎসাধীন রাজ্যপালকে দেখতে ফের হাসপাতালে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রশাসনিক সৌজন্য। ফের হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (CV Anand Bose) দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, বেসরকারি হাসপাতালে রাজ্যের সাংবিধানিক প্রধানকে দেখতে যান মুখ্যমন্ত্রী। সেখানে চিকিৎসাধীন মুকুল রায়কেও দেখেন মমতা।

সোমবার, মুর্শিদাবাদ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রাজ্যপাল। শালবনিতে জিন্দালদের তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাসে যাওয়ার আগেই তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী। এদিন সন্ধেয় ফের হাসপাতালে যান তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালের (CV Anand Bose) অসুস্থতা নিয়ে মমতা বলেন, ওনার হার্টের হয়তো কোনও সমস্যা আছে। চার-পাঁচ দিন ডাক্তাররা ওঁকে একটু স্টেবল করবেন। চিকিৎসা চলছে। এর পরেই মমতা জানান, ওই হাসপাতালে দীর্ঘদিন ধরে ভর্তি রয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। তাঁকেও দেখতে যান মুখ্যমন্ত্রী। জানান, মুকুল অনেক দিন ধরেই ভর্তি আছেন। আমি দেখলাম। মাথায় হাত বুলিয়ে দিয়েছি। একটু চোখ খুলেছেন। ডাক্তারা নজর রাখছেন।

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...