Sunday, June 28, 2026

একদিন আগেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক সারলেন অস্কার ব্রুজোঁ

Date:

Share post:

ইস্টবেঙ্গলের(Eastbengal) আগামী মরসুমের পরিকল্পনা নিয়ে নির্ধারিত দিনের একদিন আগেই ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক সারলেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। মঙ্গলবারই ওড়িশা থেকে শহরে ফিরেছেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থংবোই সিংটো(Thongboi Singto)। এরপর আর বিশেষ দেরি করতে চায়নি লাল-হলুদ ম্যানেজমেন্ট। বুধবার দুপুরেই ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক সারলেন কোচ অস্কার ব্রুজোঁ এবং থংবোই সিংটো। সেখানেই যে কোন কোন ফুটবলারদের ছেড়ে দেওয়া হবে তা নিয়ে কার্যত আলোচনা হয়ে গেল।

এবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের মাঝ পথ থেকেই ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। সুপার কাপে প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে সেখান থেকেও ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল। এরপর থেকেই সমালোচনায় সরব হয়েছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। সেই সমস্ত কিছু নিয়েই টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে সারলেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)।

আগামী মরসুমে দল গঠনের জন্য ইতিমধ্যেই একটা তালিকা প্রস্তুত করে ফেলেছেন থংবোই সিংটো। সুপার কাপ থেকে ইস্টবেঙ্গল ছিটকে যাওয়ার পরই দল গঠন নিয়ে একটা বার্তা দিয়েছিলেন। সম্পূর্ণ নতুনভাবে যে দল গঠন করতে চাইছেন তিনি সেই কথা ম্যাচ শেষেই জানিয়েছিলেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। সেইসঙ্গে বেশ কিছু ফুটবলারদের যে তারা ছেড়েও দিতে চলেছে তাও স্পষ্ট।

বুধবার ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্টের সঙ্গে সেই নিয়েই দীর্ঘ বৈঠক সারলেন অস্কার ব্রুজোঁ। তাঁর নজরেও রয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। সেই নিয়েও আলোচনা হয়েছে থংবোইদের সঙ্গে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...