Tuesday, June 23, 2026

জঙ্গি হামলায় মৃতদের পরিবারের সঙ্গে কথা শাহের, সুরক্ষায় ব্যর্থ হয়ে কী সাফাই গাইলেন

Date:

Share post:

পর্যটকরা জম্মু-কাশ্মীরে ঘুরতে এসেছিলেন দেশ-বিদেশ থেকে। আচমকাই রিসোর্টে জঙ্গিহানা। ঝাঁঝড়া হয়ে গিয়েছেন পর্যটকরা। ৩৭০ ধারা রদ করেও কাশ্মীরে সুরক্ষায় ব্যর্থ দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক। এখন সেই স্বরাষ্ট্রমন্ত্রীই শ্রীনগরে গিয়েছেন জঙ্গি হানায় নিহত পর্যটক ও অন্যান্যদের পরিবারের সঙ্গে কথা বলতে। কী বলবেন তিনি? এই শোচনীয় ব্যর্থতার কী সাফাই দেবেন? সেই প্রশ্নই তুলছেন বিরোধীরা।

বুধবার শ্রীনগরে পৌঁছে অমিত শাহ মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আশ্বাস দেন মৃতদের পরিবারের পাশে থাকার। কিন্তু এটুকুই কি সব? কেন ব্যর্থ হল তার পুলিশ, সীমান্ত রক্ষী ও অন্যান্য সুরক্ষা বাহিনী? জবাব আছে শাহের কাছে? শ্রীনগর থেকে তিনি আবার পহেলগাঁওয়ের (Pahalgam attack) রিসর্ট পরিদর্শনে যাবেন এদিন।
শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে রাখা রয়েছে হামলায় নিহত পর্যটকদের দেহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে এসে মৃতদের কফিনবন্দি দেহে শ্রদ্ধা নিবেদন করেন। পরিবারের সঙ্গে কথা বলেন। তারপরই এক এক করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় নিহত প্রিয়জনের দেহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-সহ শীর্ষ আধিকারিকরা শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন। সেখানে মৃতদের গার্ড অফ অনার দেওয়া হয়।

আরও পড়ুন-শ্রীনগর বিমানবন্দরে পৌঁছল নিহতদের কফিন

মঙ্গলবার অতর্কিতে পহেলগাঁওয়ের (Pahalgam attack) রিসটে জঙ্গি হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি গুরুতর অবস্থায়। পুলওয়ামার পর ভারতের বুকে এত বড় জঙ্গি হামলা ঘটেনি। পুলওয়ামার পর মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ের রিসর্টে পর্যটকদের উপর লস্কর জঙ্গিরা যেভাবে হামলা চালিয়েছে, তা নাড়িয়ে গিয়েছে দেশের সুরক্ষা ব্যবস্থাকে। পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে কিভাবে এত সংখ্যক জঙ্গি ঢুকে পড়ল, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। এই দায় কোনওভাবেই এড়াতে পারে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেনার পোশাকে দেশে ঢুকে ৪০ রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়ে গেল পর্যটকদের, তার টেরই পেল না কেন্দ্রের পুলিশ প্রশাসন। হামলার দায় স্বীকার করে লস্করের দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট রীতিমতো চ্যালেঞ্জ খুলে দিয়েছে কেন্দ্রকে। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কি সাফাই দেন সেটাই দেখার।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...