Saturday, April 4, 2026

নিরাপত্তাবাহিনীর গুলিতে তিন রাজ্যের ৫ মাওবাদী খতম, ছত্তিশগড়ের জঙ্গলে ঘেরাও ১০০০ নকশালপন্থী!

Date:

Share post:

তিন রাজ্যের বড় অপারেশনে মাওবাদী (Maoist) দমনে এযাবৎ কালে ভারতের সব থেকে বড় সাফল্য। ছত্তিশগড় (Chattishgarh), তেলেঙ্গানা (Telengana) এবং মহারাষ্ট্রে (Maharashtra) মিলিয়ে নিহত ৫ মাওবাদী। ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে ঘেরাও ১০০০ নকশালপন্থী। গোয়েন্দা (IB Department) সূত্রে খবর পেয়ে, মোস্ট-ওয়ান্টেড মাও কমান্ডার হিদমা এবং ব্যাটালিয়ন প্রধান দেবা-সহ শীর্ষ নকশাল নেতাদের কাবু করতেই এই অভিযান।

২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করার যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে তা মাথায় রেখেই বড় অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনী।মোস্ট-ওয়ান্টেড মাও কমান্ডার হিদমা এবং ব্যাটালিয়ন প্রধান দেবা-সহ শীর্ষ নকশাল নেতাদের কাবু করতে বর্তমান অপরেশনে রয়েছে স্পেশাল টাস্ক ফোর্স, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, বাস্তার ফাইটার্স, রাজ্য পুলিশের সবকটি বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং কম্যান্ডো ব্যাটেলিয়নস ফর রিজোলুট অ্যাকশন। গোয়েন্দা সূত্রে মাওবাদীদের অবস্থানের আঁচ করে ছত্তিশগড় এবং তেলেঙ্গানা সীমানা হয়ে বাইরে যাওয়ার যাবতীয় পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ঘিরে ফেলা হয়েছে কাররেগুট্টা পাহাড়। দিন কই কাকি নকশালপন্থীরা পাহাড়ি এলাকায় গ্রামবাসীদের আসতে বারণ করার পর থেকেই অ্যাকশনে নামে নিরাপত্তা বাহিনী। এবার মিলল বড় সাফল্য।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...