Saturday, June 27, 2026

কাশ্মীরে জঙ্গিহানায় নিহত বিতান – সমীরের মৃত্যুর শংসাপত্র আনাতে উদ্যোগী কলকাতা পুরসভা

Date:

Share post:

কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহানায় নিহত হয়েছেন কলকাতার দুই বাসিন্দা বিতান অধিকারী ও সমীর গুহ। নিছকই এক ভূস্বর্গ-ভ্রমণ যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। বুধবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে শহরে ফেরে নিহতদের কফিনবন্দি দেহ। শহরের ক্যাওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয় তাদের শেষকৃত্য। শেষকৃত্যের পর শ্মশান কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে ক্রিমেশন সার্টিফিকেট দিলেও, যেহেতু মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীর রাজ্যে, তাই আনুষ্ঠানিক মৃত্যুর শংসাপত্র দিতে হবে কাশ্মীর সরকারকেই।

এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগ দ্রুত পদক্ষেপ নিয়েছে। সূত্রের খবর, মেয়র ফিরহাদ হাকিম পুর-কমিশনার ধবল জৈনকে বিশেষ দায়িত্ব দিয়ে কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে বলেছেন, যাতে দ্রুত ডেথ সার্টিফিকেট নিয়ে আসা যায়। মেয়রের নির্দেশ পেয়েই উদ্যোগে নেমে পড়েছেন কমিশনার ধবল জৈন। পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশাসনের এই তৎপরতা স্বস্তি দিচ্ছে শোকস্তব্ধ স্বজনদের। আগামী দিনে নিহতদের পরিবারকে সরকারি সহায়তা পৌঁছে দিতেও এই ডেথ সার্টিফিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে পুরসভা।

আরও পড়ুন- অর্থসাহায্যের সবটা যেন বিতানের স্ত্রীকে না দেওয়া হয়! কেন এমনটা বললেন কুণাল?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...