Monday, March 16, 2026

বাংলার সরকারের সদর্থক পদক্ষেপ, আন্দোলনের সাড়া না পেয়ে ঘেরাও প্রত্যাহার শিক্ষকদের

Date:

Share post:

চাকরিহারাদের পাশে আছে রাজ্য সরকার (Government of West Bengal)। কোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ করছে এসএসসি (SSC)। বেতন বন্ধ না হওয়ার আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার সরকারের সদর্থক পদক্ষেপের কাছে কার্যত নতি স্বীকার করে ঘেরাও আন্দোলন তুলতে বাধ্য হলেন শিক্ষকদের একাংশ। পাঁচদিনের মাথায় এসএসসি (School Service Commission) ভবন ঘেরাও প্রত্যাহার করেছেন অবস্থানরত শিক্ষকরা। আগামী সোমবার থেকে স্কুলে যাওয়ার ঘোষণাও করেছেন তাঁরা। শিক্ষকদের এই সিদ্ধান্তে বাংলার সরকার এবং মুখ্যমন্ত্রীর জয় দেখছে রাজনৈতিক মহলে একাংশ।

বিরোধীরা চক্রান্ত করে ২৬ হাজার চাকরিহারাদের উস্কানি দিয়ে রাজনীতি করার চেষ্টা করলেও, তা দক্ষ হাতে সামাল দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বারবার বলেছেন, আলোচনা আর আন্দোলন দুটো একসঙ্গে চলতে পারেনা। আইনি পরামর্শ মেনে সুপ্রিম কোর্টে আবেদন করা থেকে জেলায় জেলায় শিক্ষকদের তালিকা পাঠানোর কাজ করছে SSC। এরপর ঘেরাও অভিযানের তো কোনও অর্থই হয় না। মানুষের সহানুভূতি এবং জনসমর্থন হারাচ্ছেন বুঝতে পেরেই, আন্দোলনের সাড়া না পেয়ে এসএসসি ভবনের সামনে থেকে ঘেরাও তুলে নিলেন শিক্ষকদের একাংশ। তাঁদের কথায়, ‘আংশিক ভাবে দাবি-দাওয়া পূরণ হওয়ায় গরমের ছুটির আগে পর্যন্ত স্কুলে যাবেন। তবে এসএসসি ভবন ঘেরাও মুক্ত হলেও আগামী দুদিন শহিদ মিনারের কাছে চলবে অবস্থান।’ এরই মাঝে যাবতীয় নথি পত্রের কাজ শেষ না হলে ফের বিকাশ অভিযানের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...