Monday, April 6, 2026

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে শহরে মৌন মিছিল যুব তৃণমূলের 

Date:

Share post:

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ইতিমধ্যের ২৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত আরও অনেকে। ইতিমধ্যেই ওই হামলার প্রতিবাদে সরব হয়েছেন দেশের মানুষ। রাজ্যজুড়েও চলছে প্রতিবাদ।

কাশ্মীরের এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ ও মৃতদের আত্মার শান্তি কামনায় মৌন মোমবাতি মিছলের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস। এদিন শহরে যুব তৃণমূলের মৌন মিছিলের নেতৃত্ব দেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সায়নী ঘোষ। সায়নী ঘোষের নেতৃত্বে এদিন যুব তৃণমূলের সদস্যরা কাশ্মীরের এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানিয়ে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিলে অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, কাশ্মীরে মৃতদের তালিকায় রয়েছে রাজ্যের তিন পর্যটক। তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নৃশংস হত্যার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন – চাঞ্চল্যকর তথ্য দিল NIA, মুন্দ্রা বন্দর থেকে পাচার হওয়া ড্রাগেই পহেলগাঁও হামলার অর্থ জোগান! 

__

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...