Wednesday, June 24, 2026

দিঘায় জগন্নাথ মন্দিরে কলসযাত্রা: ভিডিও পোস্ট করে খবর জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

হাতে গোনা আর কয়েকটি দিন। অক্ষয় তৃতীয়াতেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে শুরু হয়ে গিয়েছেন রীতি-রেওয়াজ। শুক্রবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে কলসযাত্রার ভিডিও পোস্ট করে জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সুসজ্জিত দিঘার (Digha) জগন্নাথ মন্দির। সেখানে কলসিতে করে জল নিয়ে আসছেন মহিলারা। রয়েছেন পুরোহিতরাও। সেই ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন,
“গভীর ভক্তি ভরা হৃদয় নিয়ে, আমরা প্রভু জগন্নাথকে আমাদের মধ্যে স্বাগত জানাতে প্রস্তুত।
শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে দিঘায় প্রভুর দেবালয় উদ্বোধন করা হবে।
প্রাণ প্রতিষ্ঠার আগে অনুষ্ঠান শুরু হয়েছে। ভক্তদের আন্তরিক অংশগ্রহণে কলসযাত্রা অনুষ্ঠিত হয়।“

শুধু পর্যটনকেন্দ্র নয়, দিঘাকে এবার ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও গড়ে তুলতে চান মুখ্যমন্ত্রী। অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। দিঘার (Digha) ওই মন্দির পরিচালনার দায়িত্ব থাকবে ইসকনের (ISKCON) হাতে।
আরও খবরকোনও পাসপোর্ট নেই, আছে জালিয়াতের অভিযোগ! সোহিনীর বিরুদ্ধে বিস্ফোরক বিতানের দাদা বিভু

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...