Saturday, April 4, 2026

ভুল থেকে শিক্ষা নিয়েই পঞ্জাব বধের ছক কষছে নাইটরা, আশাবাদী মোঈন

Date:

Share post:

পঞ্জাব কিংসের(PBKS) বিরুদ্ধে প্রথম সাক্ষাতটা একেবারেই সুখকর নয় কলকাতা নাই রাইডার্সের(KKR)। যুজবেন্দ্র চাহালের ধাক্কাতেই শেষ হয়ে গিয়েছিল তারা। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার ইডেন গার্ডেন্সে ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। সেভাবেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে পাঁচ ম্যাচে হেরে বেশ চাপে নাইটরা। কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ তারা। মুম্বই ইন্ডিয়ান্স ঘুরে দাঁড়িয়েছে। সেটাই যেন আত্মবিশ্বাস যোগাচ্ছে নাইট শিবিরকে। সাংবাদিক সম্মেলনে এসে সোজা সাপ্টা উত্তর মোঈন আলির(Moeen Ali)।

এই ম্যাচের আগেই কেকেআর(KKR) শিবিরে যোগ দিয়েছেন উমরান মালিক(Umran Malik)। যদিও তিনি খেলবেন না। তবে নাইট রাইডার্স ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে। গত ম্যাচে চাহাল দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। এই ম্যাচে তাঁর দিকেও বাড়তি নজর রয়েছে।

মোইন আলি(Moeen Ali) বলছিলেন, “গত ম্যাচে আমরা ৩০ থেকে ৪০ মিনিট খুব খারাপ খেলেছিলাম। যুজবেন্দ্র চাহাল সেই ম্যাচে ফারাক গড়ে দিয়েছিল। সেদিন ও দুরন্ত ফর্মে ছিল। ওকে আমরা খেলতেই পারিনি। তবে বারবার তেমনটা হবে না। আশা করি এবার আর সেই ভুল আমরা করব না”।

এবারের আইপিএলে(IPL) শুরুতে হারলেও, এখন জয়ের সরণীতে ফিরেছে মুম্বই ইন্ডয়ান্স। নাইট রাইডার্সও পাঁচ ম্যাচ হেরেছে। তবে আশা শেষ মানছেন না মোঈন আলি। মুম্বই-ই যেন তাদের আত্মবিশ্বাস দিচ্ছে।

মোঈন আলি আরও বলেন, “আমাদের এখনও প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে। মুম্বইও শুরুটা ভাল করতে পারেনি। কিন্তু পরপর চার ম্যাচ জিতে এখন ওরা ভাল জায়গায় চলে এসেছে। আমাদেরও তেমনই মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। এখন সবে প্রতিযোগিতার মাঝামাঝি”।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...