Saturday, April 4, 2026

পর্যটক হামলার মূল অভিযুক্ত আসিফ- আদিলের বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ!

Date:

Share post:

পহেলগামে পর্যটকদের উপর হামলার মূল অভিযুক্ত লস্কর-ই-তইবার জঙ্গি আসিফ শেখের (Asif Sheikh) বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ। নিরাপত্তা বাহিনীর সার্চ অপারেশনের (Search Operation) সময় পুলওয়ামা জেলার ত্রালের মোঙ্গামা এলাকায় বিস্ফোরণে জঙ্গি আসিফ শেখের বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গেছে। বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে অনুমান। বৃহস্পতিবার রাতে আসিফের বাড়িতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি বিস্ফোরক দেখতে পান সার্চ অপারেশন টিমের সদস্যরা। দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতেই একের পর এক বোমা ফাটার শব্দ শোনা যায়। হতাহতের কোনও খবর নেই। পাশাপাশি, পহেলগামে হামলাকারীদের পথ দেখিয়েছিল জঙ্গি আদিল ঠোকর। তার বাড়িও বিস্ফোরণে গুঁড়িয়ে গিয়েছে।লস্কর (Lashkar E Taiba) জঙ্গিদের বাড়িতে এই বিস্ফোরণ নিয়ে নিরাপত্তা বাহিনীর তরফে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

পাকিস্তানের সঙ্গে ভারত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর থেকেই তৎপরতা লক্ষ্য করা গেছে প্রতিবেশী রাষ্ট্রে। মধ্যরাত থেকে জম্মু-কাশ্মীর সীমান্তে (LOC) ভারতীয় চেকপোস্ট লক্ষ্য করে অবিরাম গুলি বর্ষণ করতে থাকে পাকিস্তানি ফৌজ। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এর মাঝেই, পর্যটক হামলার মূল অভিযুক্ত পাঁচজনের মধ্যে লস্কর-ই-তইবার পানীয় কমান্ডার আসিফের বাড়িতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অসমর্থিত সূত্রের খবর ওই বাড়িতে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ছিল। সেগুলো নষ্ট করার জন্যই কি বিস্ফোরণ ঘটানো হয়েছে নাকি এটাই ভারতীয় সেনার পাল্টা জবাবের প্রথম ধাপ, বাড়ছে জল্পনা। জঙ্গি আদিল ঠোকর ওরফ আদিল গুরির অনন্তনাগের বাড়িও বিস্ফোরণে ধ্বংস হয়েছে। সূত্রের খবর, ২০১৮ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিল আদিল। দীর্ঘ ট্রেনিংয়ের পর গত বছর সে কাশ্মীরে ফেরে। পহেলগামে ভয়াবহ হামলার জড়িত জঙ্গিদের সংখ্যা পাঁচ থেকে সাতজনের মধ্যে হতে পারে। এই সন্ত্রাসবাদীদের সাহায্য করেছে দুজন স্থানীয় জঙ্গি তারা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল। নিরাপত্তা সংস্থাগুলি জঙ্গি হামলায় জড়িত বলে সন্দেহ করা তিন জঙ্গির স্কেচও প্রকাশ করেছে। তিনজনই পাকিস্তানি- আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। তাদের কোড নাম ছিল – মুসা, ইউনুস এবং আসিফ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...