Saturday, April 4, 2026

পরিকাঠামো বাড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির, বাড়ল বরাদ্দ

Date:

Share post:

শিশু ও নারীদের নিরাপত্তা থেকে পরিষেবায় বাংলাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে কেন্দ্রের মোদি সরকার। অন্যান্য রাজ্যগুলিতে যেসব বিষয় নিতান্ত অবহেলার সঙ্গে দেখা হয়, বাংলাতেই সেই সব ক্ষেত্রে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার অঙ্গনওয়াড়ির (anganwadi) পরিকাঠামো বাড়াতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।

রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি (anganwadi) কেন্দ্র পরিচালনার জন্য নেওয়া  ভাড়া বাড়িগুলির মাসিক ভাড়া (rent) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সংশ্লিষ্ট দফতরের তরফ জানানো হয়েছে, গ্রামীণ বা আদিবাসী এলাকায় প্রতিমাসে সর্বোচ্চ দু’হাজার টাকা, শহুরে এলাকার জন্য ছ’হাজার টাকা এবং মেট্রোপলিটন অঞ্চলে আট হাজার টাকা ভাড়া দেওয়া হবে এখন থেকে। এই ভাড়া ঠিক করার আগে বেশ কয়েকটি বিষয় দেখে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন পানীয় জলের ব্যবস্থা, ব্যবহারযোগ্য শৌচালয় আছে কি না, রান্নাঘর, বিদ্যুৎ পরিষেবা, খাদ্যসামগ্রী রাখার জায়গা প্রভৃতি সেখানে থাকতে হবে।

রাজ্যের বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (Anganwadi centre) নিজস্ব বিল্ডিং নেই। সেগুলি ভাড়া করা জায়গায়তেই চলে। এতদিন কোথাও প্রতিমাসে ২০০ টাকা, কোথাও ৫০০ অথবা ৭৫০ টাকা ভাড়া (rent) দেওয়া হতো। এত কম টাকায় অনেকেই রাজি হতেন না। তখন তাঁদের বুঝিয়ে সুঝিয়েই অঙ্গনওয়াড়ি ক্লাস করানো হয়েছে। এজন্য বহু জায়গায় ন্যূনতম পরিকাঠামো থেকে বঞ্চিত হয় খুদে পড়ুয়ারা। বিদ্যুৎ, শৌচালয় বা পানীয় জল ব্যবহার করতে দেওয়া হয় না। একের পর এক অভিযোগ আসার পরে নতুনভাবে এগোনোর পরিকল্পনা রাজ্যের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...