Saturday, April 4, 2026

চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতা

Date:

Share post:

সুপ্রিম নির্দেশে চাকরিহারা ২০১৬-র SSC-র গোটা প্যানেল। শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি চাকরি হারিয়েছেন শিক্ষাকর্মীরা। কিছুটা স্বস্তি নিয়ে শিক্ষকদের সময়সীমা বেঁধে কাজে ফিরতে বললেও, অন্ধকারে গ্রুপ সি-গ্রুপ ডি (Group C-Group D) কর্মীরা। পরিস্থিতি বুঝে পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। শনিবার, তাঁদের জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীদের জন্যেও সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে রাজ্য। আর যতদিন না পর্যন্ত সেই মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন ভাতা পাবেন গ্রুপ সি-গ্রুপ ডি (Group C-Group D) কর্মীরা।
শিক্ষাকর্মীরা ভাতা পাবেন
গ্রুপ সি মাসিক ২৫ হাজার টাকা
গ্রুপ ডি মাসিক ২০ হাজার টাকা

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর নিয়োগ হয়েছিল। সেই নিয়োগ নিয়ে মামলায় গোটা প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাকরি গিয়েছে কয়েক হাজার শিক্ষাকর্মীরও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষাকর্মীদের জন্যেও সুপ্রিম কোর্টে ‘রিভিউ পিটিশন’ করবে রাজ্য সরকার। সেই আইনি প্রক্রিয়া চলা পর্যন্ত রাজ্য সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পে চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেবে। তাঁদের জন্যই ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...