Friday, April 3, 2026

হায়দরাবাদের কাছে হারের পরই হতাশ ধোনি, প্রশ্ন তুললেন ব্যাটারদের নিয়ে

Date:

Share post:

ঘরের মাঠে সানরাাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হার। এরপরই প্লেঅফের আশা অনেকটাই শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপাক কিংসের। মাঝপথে ধোনিকে(MS Dhoni) অধিনায়ক করে চমক দিলেও শেষরক্ষা হয়নি চেন্নাই সুপার কিংসের(CSK)। হায়দরাবাদের কাছে হারের পরই বেশ নিদের ক্ষোভ উগড়ে দিলেন এমএস ধোনি(MS Dhoni)। সেইসঙ্গে তুলে দিলেন বেশ কিছু প্রশ্নও। বিশেষ চেন্নাইয়ের এবারের দল নিয়েই প্রশ্ন তুললেন তিনি। এছাড়া ব্যাটারদের ব্যর্থতাতো রয়েছেই।

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) বিরুদ্ধেই শুরু শুধু নয়। এবার বেশিরভাগ দলের বিরুদ্ধেই খারাপ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছে চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদের বিরুদ্ধেও কোনওরকম ১৫৪ রান করেছিল চেন্নাই সুপার কিংস(CSK)। তাও মাঝপথে ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) যোগ দেওয়ার পর খানিকটা উন্নতি হয়েছে। কিন্তু জয়ের জন্য তা পর্যাপ্ত নয়। এমনকি শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমে এমএস ধোনিও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারছেন না। হায়দরাবাদের কাছে হারের পরই আর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি ক্যাপ্টেন কুল।

ম্যাচ শেষে ধোনি(MS Dhoni) জানিয়েছেন, “হায়দরাবাদের বিরুদ্ধে এদিন ১৫৪ করাটা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সনয় এদিন উইকেটে সেরকম টার্নও ছিল না। বরং দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় আমাদের স্পিনাররা বরং পিচ থেকে খানিকটা সুবিধা পেয়েছে। এদিন অন্তত ১৫-২০ রান কম করেছিলাম আমরা”।

একসময় যে চিপক ছিল চেন্নাই সুপার কিংসের(CSK) দূর্ভেদ্য দূর্গ ছিল। সেখানেই এবার পরপর তিন ম্যাচে হার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর দিল্লি ক্যাপিটালস এবং শেষে সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছেও হেরেছে চেন্নাই সুপার কিংস। আর সেটাই হয়ত মেনে নিতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)।

এবার তাঁকে মাঝপথেই রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ধোনি ম্যাজিকও চলছে না। আসে চেন্নাই শিবিরে এবার তেমন ক্রিকেটার নেই, যাদের নিয়ে ধোনি লড়াইটা করতে পারবেন। হায়দরাবাদের কাছে হারের সেই হতাশার সুরটাই বেড়িয়ে এল ধোনির গলা থেকে।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...