Sunday, June 28, 2026

‘টেররিস্ট’-কে ‘মিলিট্যান্ট’ বলে চাপে BBC! কড়া চিঠি কেন্দ্রের, NYT-কেও সতর্ক করল হোয়াইট হাউজ

Date:

Share post:

কাশ্মীরের পহেলগামে (Pahalgam) হামলা চালায় জঙ্গিরা। কোনও বিদ্রোহী গোষ্ঠী নয়। BBC-র রিপোর্টে শব্দবন্ধের ব্যবহার নিয়ে কড়া চিঠি দিল কেন্দ্রীয় সরকার। সংবাদমাধ্যম BBC-র ভারতের প্রধান জ্যাকি মার্টিনকে চিঠি দিয়ে এই আপত্তির কথা জানিয়েছে কেন্দ্র। বিবিসি-র প্রতিবেদনে আগামীতেও বিদেশ মন্ত্রক নজর থাকবে বলে জানানো হয়।

২২ এপ্রিল পহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মপরিচয় জিজ্ঞাসা করে জঙ্গিরা গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় ২৬ জন প্রাণ হারান হন। এই ঘটনার রিপোর্টে জঙ্গি হামলাকে ‘টেররিস্ট অ্যাটাক’ (Terrorist Attack) না বলে ‘মিলিট্যান্ট অ্যাটাক’ (Militant Attack) বলা হয়। এই নিয়েই তীব্র আপত্তি তুলেছে ভারতী সরকার। ‘মিলিট্যান্ট’ শব্দের অর্থ বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধা। কোনও দেশে প্রশাসন বা সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীকে ‘মিলিট্যান্ট‘ শব্দ দিয়ে বর্ণনা করা হয়। কিন্তু এ ক্ষেত্রে ‘টেররিস্ট‘ অর্থাৎ জঙ্গি বা সন্ত্রাসবাদী হামলা হয়েছে। সেটিকে ‘মিলিট্যান্ট’ বলে চক্রান্তকে লঘু করে দেখানো হচ্ছে বলে অভিযোগ কেন্দ্রের। সে বিষয়ে সতর্ক করে বিবিসি-কে চিঠি পাঠানো হয়েছে।
আরও খবর: জঙ্গিদের খবর না থাকা, না অবহেলা: কাশ্মীর হামলায় বড় তথ্য উত্তরপ্রদেশের পর্যটকের

BBC-র পাশাপাশি একই অভিযোগ বিখ্যাত মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর বিরুদ্ধেও। তারাও পহেলগামে জঙ্গি হামলাকে ‘মিলিট্যান্ট অ্যাটাক’ হিসাবে উল্লেখ করে। এই বিষয় নিয়ে তাদের সতর্ক করেছে মার্কিন প্রশাসন। এক্স হ্যান্ডলে পোস্ট করে দ্য নিউ ইয়র্ক টাইমসকে সতর্ক করেছে হোয়াইট হাউস। ‘মিলিট্যান্টে’র বদল ‘টেররিস্ট’ শব্দবন্ধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Related articles

ফের উচ্ছেদের নোটিশ! এবার শিয়ালদহ ও সুকান্ত সেতু এলাকা, প্রশ্নচিহ্নের সামনে বিশাল সংখ্যক মানুষের জীবন-জীবিকা

আবার উচ্ছেদ। আবার নরকযন্ত্রণা। আবার বিশাল সংখ্যক মানুষের জীবন-জীবিকা প্রশ্নচিহ্নের সামনে। বারবার জানানো সত্ত্বেও হকারদের পুনর্বাসনের কোনওরকম সুযোগ...

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...