Tuesday, March 31, 2026

দিঘার জগন্নাথ ধামে শুরু মহাযজ্ঞ: সোমেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সৈকত শহর দিঘা এবার তীর্থক্ষেত্রে দিঘার পরিচয়ে আত্মপ্রকাশের অপেক্ষায়। ঈশ্বরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার (consecration) উপাচার শুরু হয়ে গিয়েছে পাঁচ দিন আগেই। সোমবার থেকে শুরু হচ্ছে মহাযজ্ঞ (Mahajagna)। আর সেই শুভ মুহূর্ত থেকেই দিঘায় (Digha) উপস্থিত থেকে গোটা বিষয়টি নিজে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই জগন্নাথ-তীর্থে বহু মানুষ পৌঁছে গিয়েছেন দিঘায়। তবে বুধবার দ্বারোদ্ঘাটনের আগে তাঁরা ঢুকতে পারছেন না মন্দিরে। তাঁদের সঙ্গে গোটা রাজ্যবাসী অপেক্ষা করছে বুধবারের পুণ্য মুহূর্তের।

একদিকে প্রথাগত আলোক মালায় সেজেছে দিঘার জগন্নাথ ধাম (Digha Jagannath Dham) প্রাঙ্গন। অন্যদিকে দিঘা শহরে পর্যটকদের নতুনভাবে আপ্যায়নে সেজে উঠেছে সৈকত শহর। লাগানো হয়েছে চন্দননগরের (Chandannagar) আলো। দিনে যেমন সমুদ্রের অপার আহ্বান থাকে, রাতে তার সঙ্গেই তাল মিলিয়ে উৎসবমুখর দিঘা (Digha)।

মন্দির চত্বর ঘরেছে সানাইয়ের আমন্ত্রণে। পুরীর দ্বৈতপতিদের তত্ত্বাবধানে ২৩ এপ্রিল থেকেই চলছে নানা উপচার। তার মধ্যে যেমন যজ্ঞ রয়েছে, তেমনই রয়েছে নিত্যপুজোপাঠ। অস্থায়ী আটচালায় জগন্নাথের (Jagannath) বিগ্রহের সঙ্গে রয়েছেন বলরাম, শুভদ্রা। সেখানেই প্রতিদিনের আচার পালন চলছে। অন্যদিকে ইসকনের পুরোহিতরাও প্রস্তুত হচ্ছেন প্রাণ প্রতিষ্ঠার উপচারের জন্য।

সোমবার থেকে জগন্নাথ ধামে (Jagannath Dham) অবশ্য একেবারে অন্য সাজসাজ রব। এদিনই শুরু হয়েছে মহাযজ্ঞ। প্রতি ১২ ও ১৯ বছরে এই মহাযজ্ঞ হয়। আটচালাতেই সেই মহাযজ্ঞ চলছে। প্রাণ প্রতিষ্ঠার (consecration) আগেই ৩৩ কোটি দেবতার অর্চনা করে তাঁদের এই মহাকর্মকাণ্ডে আমন্ত্রণ জানানো হয়। প্রায় ১ কোটি মন্ত্রোচ্চারণে বুধবার হবে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা।

মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষ্যে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আগাম যান নিয়ন্ত্রণ করছে জেলা পুলিশ। আজ অর্থাৎ সোমবার থেকে দিঘা গেট থেকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন। তাই জেলা পুলিশের তরফ থেকে দিঘা গেটের কাছে চেক পোষ্ট তৈরি করা হয়েছে। অন্যদিকে পর্যটকদের বাসগুলির জন্য হেলিপ্যাড ময়দান ও দিঘা বর্ডারের কাছে পার্কিং জোন করা হয়েছে। ফলে ওই সমস্ত বাসগুলিকে দিঘা বাইপাস হয়ে পার্কিং পয়েন্টে পৌঁছতে হবে।

Related articles

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...